গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
২৪ মে ২০২৫, ১৭:৫৮আপডেট : ২৪ মে ২০২৫, ১৭:৫৮

গাইবান্ধার পলাশবাড়ীতে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। কলাগাছের ভেলায় চড়ে খেলা করার সময় ডুবে তাদের মৃত্যু হয়। দুই শিশুর নাম হলো- আবিদ মিয়া (৬) ও লাবিব (৭)। 

শনিবার (২৪ মে) দুপুরে পলাশবাড়ী পৌর শহরের বৈরি হরিণমারি গ্রামে এ ঘটনা ঘটে। আবিদ মিয়া ওই গ্রামের শফিকুল ইসলামের ও লাবিব একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে বাড়ির পাশে বৃষ্টির পানিতে জমে থাকা ডোবায় কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল দুই শিশু। একপর্যায়ে তারা ভেলা থেকে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা আড়াইটার দিকে শিশু দুটির ভাসমান লাশ উদ্ধার করেন স্বজনরা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, ‌‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুই শিশু পরিবারের অজান্তে বাড়ির পাশে কলাগাছের ভেলায় খেলা করার সময় পানিতে ডুবে মারা যায়। এমন মৃত্যুর কবল থেকে রক্ষায় অভিভাবকদের সচেতন হতে হবে।’

/এএম/
সম্পর্কিত
ব্রিজের নিচ থেকে নারীর মাথা ও হাত উদ্ধার, বাকি অংশ পাওয়া যায়নি
ডোবায় গৃহবধূর লাশ, তিন আসামি র‍্যাবের হা‌তে গ্রেফতার
প্রেমে পড়ে জীবনটাই শেষ মুন্নির
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা