দ্রুত নির্বাচন হবে কিন্তু সুষ্ঠু হবে না, তাহলে নির্বাচন কলঙ্কে পরিণত হবে: সারজিস আলম

নীলফামারী প্রতিনিধি
২৬ মে ২০২৫, ১৯:১৭আপডেট : ২৬ মে ২০২৫, ১৯:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘নির্বাচন দ্রুত দিতে হবে—এটা কোনও কথা হতে পারে না। বরং কথা হতে পারে যে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন উপযুক্ত সময় হবে, সরকার বলেছে আগামী জুনের মধ্যে তখন যেন এটি হয়। দ্রুত নির্বাচন হবে, সুষ্ঠু হবে না, তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে। সেটি আমরা আমাদের জায়গা থেকে চাইতে পারি না।’

সোমবার (২৬ মে) দুপুরে নীলফামারীর ডোমার উপজেলা শহরে জনসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক পথসভায় এসব কথা বলেন তিনি। নীলফামারীর ছয় উপজেলায় এনসিপির পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি ডোমার থেকে শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, সাদিয়া ফারজানা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন প্রমুখ।

এই বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘খুনি হাসিনার ফিরে আসার সুযোগ নেই। আসলে একটা কারণে আসবে, বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য।’ 

বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়ে সারজিস বলেন, ‘আমরা নিজেদের ভেতরে বিভাজন তৈরি করে এমন কোনও অযৌক্তিক অপ্রাসঙ্গিক কথা যেন না বলি। সরকারে যারা আছেন, তারা কেউ সরাসরি কোনও দলের প্রতিনিধি নন। তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি এবং এই রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমে তারা ওই সরকারে জায়গা পেয়েছেন।’

আমরা গত ১৬ বছরের রাজনৈতিক কালচার দেখেছি জানিয়ে সারজিস আলম আরও বলেন, ‘খুনি হাসিনা থেকে শুরু করে তার দোসররা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অনেক ছোট করে কথা বলেছে, অনেক খারাপ ভাষা ব্যবহার করেছে। কিন্তু এখন আমরা কিছু রাজনৈতিক দলের কিছু সিনিয়র নেতাদের একই ভাষায় কথা বলতে দেখছি। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, যেই ভাষায় এতদিন ধরে আপনাদের ওপর জুলুম করা হয়েছে, এই ভাষার চর্চা যদি আপনারা আবার করেন, জনগণ আপনাদের ছুড়ে ফেলবে। আপনারা যদি আবারও ওই কালচার সেট করেন, অন্য কারও দ্বারা ওই কালচারের শিকার আপনারাও হবেন। কিন্তু এই তরুণ প্রজন্ম ওই কালচার আর সেট করতে দেবে না। এজন্য কথা বলার সময় সাবধানে বলবেন। আপনার ভাষা ঠিক করবে আপনি আমার মুরব্বি কিনা, আপনি আমার থেকে শ্রদ্ধা বা সম্মান পাবেন কিনা।’

আগামীর বাংলাদেশে আমরা পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কের সুন্দর বাংলাদেশ দেখতে চাই উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘যোগ্য মানুষদের যোগ্য জায়গায় দেখতে চাই। এখন সময় এসেছে, আপনাদের এখন সিদ্ধান্ত নিতে হবে। আগামীর এই নীলফামারী জেলা কারা চালাবে। যারা ভালো মানুষ তারা চালাবে, নাকি যারা এই জনগণের টাকা খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে তারা চালাবে? তাহলে ভবিষ্যতে আপনাদেরই শুরু করতে হবে। যেই মানুষটা ভালো, সে যেকোনো দলের হোক, যেকোনো মার্কা হোক, সেটা দেখার দরকার নেই। সে ভালো মানুষ কিনা, সেটা দেখতে হবে।’

/এএম/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি