রংপুরে কৃষক হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
২৯ মে ২০২৫, ২০:৩৩ আপডেট : ২৯ মে ২০২৫, ২০:৩৩

রংপুরের মিঠাপুকুরে কৃষক সলিম উদ্দিন হত্যা মামলায় আট আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- আব্দুস সামাদ, আনোয়ারুল ইসলাম, আব্দুর রশীদ, জামিউল ইসলাম ডলার, সাজু মিয়া, আবু বক্কর, আব্দুল মান্নান ও ইন্তাজ মন্ডল।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

এদিকে আসামি নুরন্নবী, আব্দুর রউফ, শাহাজাহান, ইকবাল হোসেন ও বাবলু মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের ছয়জনকে বেকসুর খালাস দেন আদালত। 

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালেরে ৭ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার কামালপুর গ্রামে জমিসংক্রান্ত বিষয়ে ভিকটিম কৃষক সলিম উদ্দিনের সাথে আসামি আব্দুস সামাদের সাথে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে আসামি আব্দুস সামাদের নেতৃত্বে আসামিরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহত সলিম উদ্দিনের ছেলে আকমল হোসেন বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত করে ১৪ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আট আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত। 

বাদীপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী অতিরিক্ত পিপি রেবেকা সুলতানা ফেন্সি ও হারুনর রশীদ জানান, দীর্ঘদিন পরে হলেও মামলার বিচার সম্পন্ন হয়েছে। আমরা সাক্ষ্য দিয়ে মামলা প্রমাণে সক্ষম হয়েছি এবং আমরা ন্যায়বিচার পেয়েছি।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রশীদ চৌধুরী জানান, এ রায়ে তারা ন্যায়বিচার পাননি। আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
টাকা ভাঙতি না দেওয়ায় দোকান ভাঙচুর করে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম