গাইবান্ধায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

গাইবান্ধা প্রতিনিধি
০৬ জুন ২০২৫, ১৬:৫৪ আপডেট : ০৬ জুন ২০২৫, ১৭:০৮

গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গার দোকানঘর নামক এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন।

শুক্রবার (৬ জুন) বিকাল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গাইবান্ধা জেলায় গত ২৪ ঘণ্টায় স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃত্যু হলো।

নিহতরা হলেন- সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত (১৮), ওয়াদুদ প্রাণের ছেলে ইউনুছ (২০) ও অটোচালক নছুর উদ্দিনের ছেলে গনি মিয়া (৪০)। নিহত ও আহত সবাই পলাশবাড়ী উপজেলার খামার নড়াইল গ্রামের বাসিন্দা

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে আসা রিতু পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিলে। পথে দোকানঘর এলাকার তৌহিদুল চেয়ারম্যানের ইটভাটার সামনে বিপরীত দিক থেকে পলাশবাড়ীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ ৩ জন নিহত হয়। আহত হয় আরও দুই জন। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আহত দুই জন চিকিৎসাধীন রয়েছেন। চালকসহ নিহত ও আহতরা আটোরিকশার যাত্রী ছিলেন।’ 

/কেএইচটি/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম