গাইবান্ধায় ইপিজেড বাস্তবায়নের দাবিতে বৃষ্টির মধ্যেই মশাল মিছিল

গাইবান্ধা প্রতিনিধি
২০ জুন ২০২৫, ০৮:৫৫আপডেট : ২০ জুন ২০২৫, ০৮:৫৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারঘোষিত রংপুর ইপিজেড বাস্তবায়নে দ্রুত নির্মাণকাজ শুরুর দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ সরকারি হাইস্কুল মাঠ থেকে বের হওয়া মশাল মিছিলে সর্বস্তরের ছাত্র-জনতার অংশ নেয়। এ সময় মশাল মিছিলটি রংপুর-ঢাকা মহাসড়ক ও কুটিবাড়ি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

সেখানে বক্তারা বলেন, ‘গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জায়গায় রংপুর রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রংপুর ইপিজেড) করার সিদ্ধান্ত নেয় বেপজা। সে অনুযায়ী প্রস্তাবিত এলাকার ২৫৪ একর জমি অধিগ্রহণ কাজ চলছে। এই ইপিজেডটি চালু হলে তা হবে দেশের দশম ইপিজেড। কিন্তু কতিপয় স্বার্থান্বেষী মহল ইপিজেড বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

তারা আরও বলেন, ‘গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড হোক এটা গাইবান্ধা তথা উত্তরের জেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। তাই সকল বাধা-ষড়যন্ত্র উপেক্ষা করে দ্রুত অবকাঠামো নির্মাণসহ ইপিজেড বাস্তবায়নে যাবতীয় কার্যক্রম শুরুর জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি।’ অন্যথায় গোবিন্দগঞ্জের আপামর জনতা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, বুধবার (১৮ জুন) বিকালে ইপিজেড বাস্তবায়নের দাবিতে গোবিন্দগঞ্জ পৌর শহরে মানববন্ধন ও বিক্ষোভ শেষে থানা মোড় চারমাথায় ঘণ্টাব্যাপী রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন সর্বস্তরের জনতা।

/কেএইচটি/
সম্পর্কিত
বেজার নিয়ন্ত্রণে যাচ্ছে দেশের সব বেসরকারি ইপিজেড 
২০৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে মিরসরাই ইপিজেডের প্রবেশপথ
অনির্দিষ্টকালের জন্য প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের