জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেফতার ১৪

কুড়িগ্রাম প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৫, ২০:৫৪ আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২০:৫৪

কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাটে বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢুষমারা থানা পুলিশ। ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- নয়ারহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন (২৮), ঢুষমারা থানাধীন এলাকার মো. আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আব্দুল মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭) ও সুমন (২৬)।

পুলিশ জানায়, শনিবার রাতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বকরের বাড়ির একটি ঘরে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে খেলার আসর থেকে ১৪ জনকে গ্রেফতার করে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৯ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়। 

ওসি মতিয়ার রহমান বলেন, ‘গ্রেফতার আসামিদের রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া পুলিশ সুপারের নির্দেশনায় মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধ বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।’

এদিকে, জুয়ার আসর থেকে ইউপি সদস্য সানোয়ার হোসেন গ্রেফতার হওয়ার ঘটনায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। সমাজিক যোগাযোগমাধ্যমে ওই ইউপি সদস্যকে কেউ কেউ ইউনিয়ন জামায়াতের সভাপতি দাবি করেছেন। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে চিলমারী উপজেলা জামায়াত।

উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলুল হক মিঠুন এবং জামায়াতের রোকন মো. হযরত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নয়ারহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা মহসিন আলী। ইউপি সদস্য সানোয়ারের সঙ্গে জামায়াতের দূরতম কোনও সম্পর্ক নেই। কিছু গণমাধ্যম তাকে জামায়াত নেতা উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে। আমরা মনে করি, এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা লিখিতভাবে প্রতিবাদ জানাবো।’

/এএম/
সম্পর্কিত
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম