রা‌তে নি‌খোঁজ, সকালে বাড়ির পাশে বিলে মিললো সাবেক সাব-রেজিস্ট্রারের লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৫, ১৬:০১আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৬:০১

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সহিবুর রহমান স্বপন প্রধানী (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক সাব-রেজিস্ট্রারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকালে নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাগোয়া বিলের কচুরি পানার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাত ১০টার পর থেকে তিনি নি‌খোঁজ ছিলেন বলে পরিবারের বরা‌তে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বপন প্রধানীর সৎ ভাই তালহা‌কে আটক ক‌রে থানায় নিয়েছে পুলিশ।

স্বপন প্রধানী পৌরসভার সাতানী এলাকার বাসিন্দা। লেকসিটি নামের ভবনটির মালিক তিনি । তার পরিবারে স্কুল শিক্ষক স্ত্রী এবং দুই ছেলে-মে‌য়ে রয়েছেন।

শনিবার সকালে ভবনের পাশের মডেল মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, লেকসিটি ভবনের পূর্বপাশে বিল লাগোয়া একটি গোল ঘর রয়েছে। যেখানে স্বপন প্রধানী মাঝে মাঝে বসতেন। তার পাশেই পানিতে কচুরি পানার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

ওসি রেজাউল করিম রেজা বলেন, নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠা‌নো হচ্ছে। পরিবারের লোকজন লিখিত অভি‌যোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। 

/এফআর/
সম্পর্কিত
ব্রিজের নিচ থেকে নারীর মাথা ও হাত উদ্ধার, বাকি অংশ পাওয়া যায়নি
ডোবায় গৃহবধূর লাশ, তিন আসামি র‍্যাবের হা‌তে গ্রেফতার
প্রেমে পড়ে জীবনটাই শেষ মুন্নির
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা