কিছু সংখ্যক ব্যক্তি নির্বাচন নিয়ে অযথা শঙ্কা সৃষ্টি করছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কিছু সংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল নির্বাচন নিয়ে অযথা শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ সেসব দুরভিসন্ধি কখনোই সমর্থন করবে না।’ 

রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের স্থান পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, ‘যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্যও হবে। জাতীয় নির্বাচন নিয়ে কোনও শঙ্কা দেখছি না। তবে আমরা কিছুটা উদ্বিগ্ন।’ 

জেলা সম্মেলন নিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে ঠাকুরগাঁওয়ে বিএনপির নেতা-কর্মীদের নামে ৭৫টির বেশি মামলা হয়। এসব মামলায় প্রায় সাড়ে সাত হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়। তাদের আদালতে হাজিরা দিতে হয়েছে। জেলে যেতে হয়েছে। গ্রেফতার এড়াতে ধানক্ষেতে লুকিয়ে থাকতে হয়েছে। একটা অরাজনৈতিক, অগণতান্ত্রিক ও নিষ্ঠুর পরিস্থিতির মধ্য দিয়ে ঠাকুরগাঁও বিএনপিকে সময় পার করতে হয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি, সেই ঠাকুরগাঁওয়ের বিএনপি এখন উজ্জীবিত। আমরা আশা করছি, অত্যন্ত সফল একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবচেয়ে বড় জিনিস হলো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন; যা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আনন্দের বিষয়, সম্ভাবনার বিষয়। আমরা আশাবাদী সম্মেলনের মধ্য দিয়ে বিএনপির মধ্যে নতুন দিগন্তের সূচনা হবে।’

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহ-সভাপতি আবু তাহের, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ