হুঙ্কার দিয়ে ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারও নেই: ডা. জাহিদ

হিলি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা যদি জনগণকে গণতন্ত্রের পক্ষে, ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে কোনও হুঙ্কারই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার ক্ষমতা কারও নেই।’

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুরের হাকিমপুর হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ‘অনেকে এখনও ষড়যন্ত্র করছে, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য পাঁয়তারা করছে। এখনও ঐকমত্য কমিশনের আলোচনা চলছে। প্রধান উপদেষ্টা সবাইকে নিয়ে আলোচনা করেছেন। কিন্তু কেউ কেউ রাজপথে নামার হুঙ্কার দিচ্ছেন, হঙ্কার দেওয়া কোনও সমস্যা না গণতান্ত্রিক রাজনীতিতে হুঙ্কার দিতেই পারেন।’

তিনি বলেন, ‘জনগণ সিদ্ধান্ত নেবে তারা কার সঙ্গে থাকবে, কার দিকে যাবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, দেশের মালিকানা চায়, তাদের অধিকার চায়। জনগণ লুণ্ঠন করা অর্থ ফেরত আনতে চায়, পাখির মতো গুলি করে হত্যা ও ফ্যাসিবাদের বিচার চায়। জনগণ কোনও অবস্থাতেই নির্বাচনকে প্রলম্বিত করে বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করে স্বৈরাচারের পুনর্বাসন দেখতে চায় না। আজকে যারা বিভিন্নভাবে হুঙ্কার দিচ্ছেন, তারা প্রকারন্তারে স্বৈরাচারকে পুনর্বাসন করার রাস্তা প্রশস্ত করছেন।’

এ সময় সেখানে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহসভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি