বিসিএস প্রশ্ন ফাঁস চক্রের সদস্য কলেজ ছাত্র গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮

বিসিএস প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পার্বতীপুর রেল স্টেশন থেকে মহিবুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে ডিএমপি গোয়েন্দা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

মহিবুল ইসলাম পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাফিজুজ্জামানের ছেলে। তিনি ঢাকায় একটি কলেজে লেখাপড়া করে।

দিনাজপুর ডিবি পুলিশের ওসি রাফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, তাকে গ্রেফতার করার পর রাতেই তাকে ঢাকা গোয়েন্দা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। 

জানা যায়, বিসিএস প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযানে ও তদন্তে নামে ডিএমপির গোয়েন্দা শাখার সদস্যরা। বিষয়টি জানতে পেরে ঢাকায় অবস্থানরত মহিবুল ইসলাম একতা ট্রেন ধরে পার্বতীপুরের উদ্দেশে রওনা দেয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মহিবুলকে অনুসরণ করে তার পিছু নেয়। পরে তারা দিনাজপুর ডিবি পুলিশের সহায়তা নেয়। দিনাজপুর ডিবি পুলিশের সহায়তায় তাকে পার্বতীপুরে রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
৪৯তম বিসিএসে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫০০০ জন
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম