ভোট দিয়ে বিএনপিকে জেতাতে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে: জাহিদ হোসেন

হিলি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দেশের মানুষ উন্মুখ হয়ে আছে আগামী দিনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। কাজেই কারও কথায় আপনাদের বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। নিজেরা ঐক্যবদ্ধ হোন, জনগণকে ঐক্যবদ্ধ করুন। প্রতিটি ঘরে ঘরে যান, মা-বোনদের উজ্জীবিত করুন।’

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নবাবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে যৌথ কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘আজকে ষড়যন্ত্র শুধু পাহাড়ে হচ্ছে, সমতলে ষড়যন্ত্র হবে না—এইটা ভাবার কোনও সুযোগ নেই। ষড়্‌যন্ত্রকারীরা সব সময় ষড়যন্ত্র করার চেষ্টা করবে, বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। দেশের ভেতর থেকেও করবে দেশের বাইরে থেকেও করবে। কোনও অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা যেন গণতন্ত্রের পথকে রুখতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি সকলে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে সেই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে আয়োজন করতে পারে সেজন্য বিএনপির সকল নেতাকর্মী একত্রিত হয়ে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে। নির্বাচন কমিশন ও প্রশাসনকে যথাযথভাবে নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট আয়োজনে সহযোগিতা করবে। যাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের জনগণের ওপর আস্থা নেই, জনগণের ভোটে বিশ্বাস করে না তারাই ভীত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত।’ কোনও অবস্থাতেই ষড়যন্ত্রকারীদের এই দেশে সফল হতে দেওয়া যাবে না বলেও জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘জরিপের আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে, সেগুলো বজায় রেখে করবেন। মানুষকে বিভ্রান্ত করার জন্য জরিপ করে কাউকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর প্রচেষ্টা গণতন্ত্রকে দুর্বল করবে। সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা তারা যেন শান্তিপূর্ণভাবে ও সুন্দরভাবে করতে পারে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। প্রশাসনের পাশাপাশি নেতাকর্মীরাও থাকবে।’

সভায় নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি