বৈরী আবহাওয়ায় হিলি বন্দরে পণ্য খালাসে স্থবিরতা

হিলি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ১২:৩৬আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১২:৩৬

কয়েকদিন ধরেই বৈরী আবহাওয়া বিরাজ করছে। সেই সঙ্গে দুই দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা পণ্য খালাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তবে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে হিলি স্থলবন্দরের গিয়ে দেখা গেছে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত পণ্যবাহী ট্রাকগুলো। যার মধ্যে অধিকাংশই চাল বোঝাই ট্রাক। এসব ট্রাক থেকে পণ্য খালাস করতে অপেক্ষায় বন্দরের শত শত শ্রমিকরা। তবে বৃষ্টির কারণে বাধা হয়ে দাঁড়িয়েছে পণ্য খালাস কার্যক্রম।

হিলি পানামা পোর্টের শ্রমিক আবু রায়হান বলেন, দুর্গাপূজার ৬ দিন ছুটির পর শনিবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়। তবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার কারণে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস করতে পারিনি। সকাল থেকে বিকাল পর্যন্ত বন্দরে অপেক্ষায় ছিলাম, সর্বশেষ খালি হাতে বাড়িতে ফিরতে হয়েছে।

বন্দরের আরেক শ্রমিক হাসান আলী বলেন, গতকাল দুপুর পর্যন্ত অপেক্ষা থাকার পর পানামা পোর্টের ওয়্যারহাউজের শেডে কাঁচা মরিচের একটি ট্রাক আমরা কয়েকজন মিলে খালাস করি। সেখান থেকে ১২০ টাকা পাই, তা নিয়েই বাসায় ফিরি। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষায় আছি এখন পর্যন্ত কোনও কাজ শুরু হয়নি। বৃষ্টি হচ্ছে, থামলে হয়তো শুরু হবে সে অপেক্ষায় আছি।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অসিতকুমার স্যানাল বলেন, হিলি পানামা পোর্টে অভ্যন্তরে ১৬টি শেড আছে একইসঙ্গে ১৬টি  ট্রাক লোড  ডাউনলোড করা যাবে।

বন্দরে পণ্য খালাস কেমন হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, দুর্গাপূজার টানা ছুটির পর গতকাল থেকে হিলি স্থল বন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে গতকাল শনিবার সাধারণত পণ্য খালাস কম হয়ে থাকে, এর মধ্যে বৃষ্টি হচ্ছে যার এ কারণেও পণ্য খালাস কম হচ্ছে। তাছাড়া বন্দরে খালাসের অপেক্ষায় ৩৩৪টি ভারতীয় ট্রাক দাঁড়িয়ে আছে।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম