বিদেশ থেকে আসা পণ্ডিতরা সংস্কারের নামে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছেন: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৫, ২৩:১১আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ২৩:১১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ফেব্রুয়ারি নির্বাচন আমরা ফেব্রুয়ারিতেই চাই, ২৮ তারিখ থেকে একদিন দেরি হলেও জনগণ সেটা মেনে নেবে না। যারা নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে তারা নির্বাচনকে ভয় পায়, জনগণের রায়কে ভয় পায়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের বাইরে থেকে আসা পণ্ডিতরা গত এক বছর ধরে সংস্কারের নামে কালক্ষেপণ করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গেছেন। বিএনপি সংস্কারে রাজি ছিল, এই তো সেদিন প্রবল বৃষ্টির মধ্যে ছাতা ধরে আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করলাম। কিন্তু সেই কমিটি সংস্কার প্রস্তাবনায় আমাদের নোট অব ডিসেন্ট উল্লেখ না রেখে প্রধান উপদেষ্টার কাছে তাদের মনগড়া প্রতিবেদন দিয়ে চলে গেলেন। এটা কী জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়?’

রবিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলার হাট উচ্চবিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন নিয়ে সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা নয়াদিল্লিতে পালিয়ে থেকে দেশে লকডাউন দেওয়ার আস্ফালন দেখাচ্ছেন। আপনি ই তো লকডাউনের মধ্যে নয়াদিল্লিতে পালিয়ে গিয়েছিলেন। দেশে এখন লকডাউন দেবেন কীভাবে। সাহস থাকলে দেশে এসে রাজনীতি করুন। আমরা জানি, আপনার সেই সাহস নেই। বিদেশে বসে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছেন। অথচ এই দানব নিজের একটা ভুলও স্বীকার করেননি। হেলিকপ্টার থেকে এবং নিচ থেকে গুলির নির্দেশ দিয়ে গণহত্যা চালালেও নাকি কোনও হত্যা করেননি।’

রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী