নিখোঁজের পরদিন কচুরিপানার ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৫, ১৯:১৯ আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৯:১৯

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কচুরিপানার ভেতর থেকে মিলন আকন্দ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পরদিন সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার খোদকোমরপুর ইউনিয়নের তরফজাহান গ্রামের একটি নালার কচুরিপানা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মিলন আকন্দ তরফজাহান গ্রামের দুলা আকন্দের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় এক যুবক লাশটি দেখে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয় লোকজন পরিবারকে জানালে স্বজনরা এসে লাশের পরিচয় শনাক্ত করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। 

স্থানীয় লোকজন জানিয়েছেন, কৃষিকাজে যুক্ত মিলন প্রায়ই এলাকার মানুষের সুপারি গাছে উঠে সুপারি পাড়িয়ে দিতেন। লাশের পাশেই পাওয়া গেছে বেশ কিছু সুপারি এবং গাছে ওঠায় ব্যবহৃত রশি। তাদের ধারণা, রাতে সুপারি পাড়তে গাছে ওঠে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

তবে নিহতের পরিবারের দাবি, মিলন কখনও চুরির সঙ্গে জড়িত ছিলেন না। রবিবার বিকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সোমবার সকালে বাড়ির পাশের নালায় লাশ পাওয়া যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু এবং সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার। তারা পাশের সুপারি বাগান ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু বলেন, ‘কচুরিপানার ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘লাশের পাশে সুপারি ও গাছে ওঠার রশি পাওয়া গেছে। কীভাবে মৃত্যু হয়েছে, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

/এএম/
সম্পর্কিত
৩২ ঘণ্টা ধরে হাসপাতালে পড়ে আছে মেহেদীর মরদেহ, নিতে আসেননি কেউ
গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার, মসজিদের পাশে মিললো যুবকের রক্তাক্ত লাশ
বাড়ির দরজার সামনেই পড়ে ছিল প্রবাসীর মরদেহ, চোখে আঘাতের চিহ্ন
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক