দিনাজপুরে বাসচাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত 

দিনাজপুর প্রতিনিধি 
০৩ ডিসেম্বর ২০২৫, ২২:৩২ আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ২২:৩৪

দিনাজপুরের চিরিরবন্দরে বাসচাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ছয় জন আহত হন। বুধবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ফতেজংপুর ইপিজেড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারীর সৈয়দপুর উপজেলার কিসামদ কাদীকল এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও একই জেলার সদর উপজেলার দীঘলডাঙ্গি এলাকার সুভাষ চন্দ্র রায়ের মেয়ে আদুরী রানী রায় (১৮)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ফতেজংপুর ইপিজেড সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোভ্যানকে চাপা দিলে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। তারা ইপিজেডের কর্মী। আহত ছয় জনকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার