লন্ডন-দিল্লি-পিন্ডিতে বসে কোনও রাজনীতি দেশে চলবে না: ডাকসু ভিপি

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:০১ আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:০১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ‘গত ১৬ বছরে আমরা ভোট দিতে পারিনি। এবার তরুণদের অগ্রণী ভূমিকা নিতে হবে। তার দাবি, জুলাই মাসের আন্দোলনে তরুণ নেতৃত্বই সারা দেশে ‘‘নীরব বিপ্লব’’ সৃষ্টি করেছে।’

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজিত ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি। 

সাদিক বলেন, ‘লন্ডনে, দিল্লিতে, পিন্ডিতে বসে আর কোনও রাজনীতি এ দেশে চলবে না। নতুন বাংলাদেশের রাজনীতির সিদ্ধান্ত হবে দেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী, কোনও বিদেশি প্রেসক্রিপশনে নয়।’

তিনি বলেন, ‘১৬ বছরের বিভাজনের কারণে বিভিন্ন আন্দোলন সফল হয়নি, কিন্তু তরুণরা নেতৃত্ব দিলে আন্দোলন সফলতা পেয়েছে। শহীদদের আত্মত্যাগেই নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে।’

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘দেশের তরুণ প্রজন্ম এখন ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতি ঝুঁকছে।’

এ সময় তিনি ঠাকুরগাঁও বিমানবন্দরের অচলাবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। বলেন, ‘ঠাকুরগাঁওয়ে একটি বিমানবন্দর ছিল। কিন্তু ভারতের চাপে তা বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশে আর কোনও দেশের প্রেসক্রিপশন চলবে না।’

তিনি আশ্বাস দেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধিরা এ বিমানবন্দর পুনরায় চালু করার উদ্যোগ নেবেন। পাশাপাশি স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।’

গত ১৬ বছরের রাজনৈতিক ব্যবস্থাকে তিনি ‘ফ্যাসিবাদী কাঠামো’ বলে উল্লেখ করেন এবং বলেন, ‘এর নেতিবাচক প্রভাব দেশের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতিতে পড়েছে। এ ছাড়া সীমান্তে হত্যাকাণ্ডের বিচারও দাবি করেন তিনি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— ঠাকুরগাঁও–৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার, ঠাকুরগাঁও–২ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও–১ আসনের প্রার্থী ও সাবেক ছাত্রশিবির সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
আখতারুজ্জামানকে গ্রেফতারের নিন্দা -মুক্তির দাবি জামায়াতের
আলোচিত-সমালোচিত মেজর (অব.) আখতারুজ্জামান
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম