শহর থেকে গ্রামের বাড়ি গেলেন বেড়াতে, রাতে গলা কেটে হত্যা

দিনাজপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৫ আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৫

দিনাজপুরের বীরগঞ্জে দানিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলা সংলগ্ন এলাকায় শয়নঘর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত দানিউল ইসলাম উপজেলার সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে।

বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘সিআইডির ক্রাইম সিনের সদস্যরা আলামত সংগ্রহ শেষে সন্ধ্যার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।’

পারিবারিক সূত্রে জানা যায়, দানিউল ইসলাম তার ছেলে সামিউল ইসলামের দিনাজপুর জেলা শহরের বাড়িতে বসবাস করেন। তবে সপ্তাহে গ্রামের বাড়িতে বেড়াতে এসে দুই-একদিন রাত্রিযাপন করেন। ওই বাড়ির কর্মচারী রফিকুল ইসলাম ও নুরজাহান বেগম গ্রামের বাড়ি দেখাশোনা করেন। শুক্রবার সকালে বাড়িতে এসে খাওয়া-দাওয়া শেষে দানিউল ঘুমিয়ে পড়েন। শনিবার বেলা ১১টার দিকে রফিকুল বাড়িতে এসে দানিউলকে শয়নকক্ষে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করেন। পরে বিষয়টি পুলিশকে জানান রফিকুল।

রফিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে বাড়িতে এসে রক্তাক্ত অবস্থায় বিছানায় লাশ দেখে প্রতিবেশী ও পুলিশকে জানাই। রাতের কোনও একসময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে।’

এর আগে ২০০৩ সালের ১৬ ডিসেম্বর নিহতের চাচা ইউপি চেয়ারম্যান মহসিন আলী একইভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।

নিহতের চাচাতো ভাই সাবেক ইউপি চেয়ারম্যান শামীম জানান, যারা তাকে হত্যা করেছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।
  
বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। অবিলম্বে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

/এএম/
সম্পর্কিত
৩২ ঘণ্টা ধরে হাসপাতালে পড়ে আছে মেহেদীর মরদেহ, নিতে আসেননি কেউ
গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার, মসজিদের পাশে মিললো যুবকের রক্তাক্ত লাশ
শিশুসন্তানকে নিয়ে বাজারে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা, পথে থামিয়ে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক