নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, খেয়াল রাখতে হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:০২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন দেশে বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আন্দোলন হচ্ছে। কেন জানি মনে হয় দেশকে অস্থির করে তোলার জন্য কিছু লোক পেছন থেকে কাজ করছে। এ বিষয়ে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে।’

তিনি বলেন, ‘আমরা যেন নিজেদের মধ্যে বিভেদ-অনৈক্য সৃষ্টি করে চক্রান্তকারীদের হাতে না পড়ি। এমনটা হলে দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে। এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, বানচালের চেষ্টা করা হচ্ছে। সেটা যেন করতে না পারে, আমাদের খেয়াল রাখতে হবে।’

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরে বেসরকারি সংস্থা মানবকল্যাণ পরিষদের প্রশিক্ষণকেন্দ্রে স্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আলেম-ওলামাদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘অনেকে এটা ছড়িয়েছে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ। আমরা সব সময় কোরআন ও সুন্নাহর মধ্যেই থাকতে চাই। আমরা কমিটেড, অঙ্গীকারবদ্ধ। এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনও আইন করতে দেবো না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সব সময় করে এসেছি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘এই নির্বাচনে আপনারা নির্ধারণ করবেন আগামী পাঁচ বছরের জন্য এই দেশ কারা পরিচালনা করবে। তাই এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১৫ বছর দেশের সব প্রতিষ্ঠানকে তারা (আওয়ামী লীগ) ধ্বংস করে দিয়েছিল। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। শুধু কিছু সংখ্যক ব্যক্তিকে ধনী করার জন্য তারা ব্যাংকগুলোকে লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে। সামগ্রিকভাবে গোটা দেশের মানুষকে তারা বঞ্চিত করেছে।’

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি