ট্রেনের বগি থেকে একজনের লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৪০

গাইবান্ধার বোনারপাড়া-সান্তাহার রেল রুটে চলাচলরত কলেজ ট্রেনের একটি বগি থেকে মোজাহার আলী (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

রবিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সান্তাহার থেকে আসা ট্রেনটি বোনারপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর শেষ বগি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোজাহার আলী সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশের ওসি কামাল উদ্দিন জানান, সান্তাহার থেকে কলেজ ট্রেনটি রাত সাড়ে ৯টার দিকে বোনারপাড়া রেল স্টেশনে পৌঁছায়। তখন ট্রেনের বগিগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিল রেলওয়ের ঝাড়ুদাররা। এক পর্যায়ে তারা শেষ বগিতে মোজাহার আলীর নিথর দেহ দেখতে পান।

ওসি আরও জানান, বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
পালিয়ে থাকা আ.লীগ নেতার রক্তাক্ত লাশ মিললো পুকুরে
নিখোঁজের পর ঝোপঝাড় থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
উপস্থাপিকা রাবিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, আটক স্বামী
সর্বশেষ খবর
মারধর ও জিম্মি করে ২৩ ভরি স্বর্ণালংকার ডাকাতি
মারধর ও জিম্মি করে ২৩ ভরি স্বর্ণালংকার ডাকাতি
শেয়ারবাজারে অভিষেকে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের মূল্যায়ন চায় অ্যানথ্রোপিক
শেয়ারবাজারে অভিষেকে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের মূল্যায়ন চায় অ্যানথ্রোপিক
সাবেক এমপি পুত্রসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২৫ নভেম্বর
সাবেক এমপি পুত্রসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২৫ নভেম্বর
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী 
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা