চিরিরবন্দরে নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৬, ১৪:১২ আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৪:১৮

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজ সংলগ্ন বানিয়া খাড়ি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

লাশ দুটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে, তাদের আনুমানিক বয়স প্রায় ৩০ বছর। লাশ দুটির পরনে জ্যাকেট, মাফলার ও টুপি ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে দুই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে জানান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি নদী থেকে উদ্ধার করে।

চিরিরবন্দর থানার ওসি মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা লাশ দুটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম জানান, দুটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। চিরিরবন্দর থানাসহ আশপাশের থানাগুলোতে বিষয়টি জানানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণসহ পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার