দ্বিতীয় দফা ইউপি নির্বাচন: নীলফামারীতে বিএনপির ভরাডুবি

নীলফামারী প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৬, ০৯:৫৭আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ০৯:৫৭

নীলফামারী

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নীলফামারী সদরের ৫টি ইউনিয়নে বিএনপি প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ৫টি ইউনিয়নের মধ্যে ৩টিতে আওয়ামী লীগ, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। বিএনপির  নেতাকর্মীরা মাঠে নামতে না পারায় এমন ফলাফল হয়েছে বলে মনে করছেন দলের নেতারা।

তবে দ্বিতীয় নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তারা স্বীকার করেছেন।

প্রতিদ্বন্দ্বিতায় একটি ইউনিয়নে বিএনপি প্রার্থী দ্বিতীয় অবস্থানে থাকলেও অন্য ৪টির একটিতে তৃতীয় ও তিনটিতে সর্বশেষ অবস্থানে ছিলেন।

নীলফামারী সদর উপজেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুক বলেন, মামলা-মোকদ্দার কারণে বিএনপির অনেক নেতাকর্মীরা জেলে আছেন। আবার অনেকে ভয়ে নির্বাচনি মাঠে নামতে পারেনি। এ কারণে নির্বাচনি ফলাফল এমনটাই হয়েছে।

বিএনপির সাধারণ সম্পাদক মো. সামসুজ্জামান জামান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলেও নির্বাচনের আগে আমাদের ভোটারদের হুমকি ধমকি দেওয়া হয়েছিল বলে শুনেছি, তবে এর কোনও সত্যতা এখনও পাইনি।’

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের