সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক পলাশ

গাইবান্ধা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৩ আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৩
গাইবান্ধার সাদুল্লাপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে আগামী দুই বছরের জন্য নয় সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দৈনিক সমকাল-এর প্রতিনিধি মো. শাহজাহান সোহেল এবং সাধারণ সম্পাদক হিসেবে যমুনা টিভি ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ নির্বাচিত হয়েছেন।
 
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সাদুল্লাপুর প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় এবং সভাপতি তাজুল ইসলাম রেজার সভাপতিত্বে সভা শেষে সর্বসম্মতিক্রমে নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
 
নবগঠিত কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি মো. আনোয়ারুল ইসলাম (করতোয়া), সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির (একাত্তর টিভি, কালবেলা), সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম (দৈনিক ভোরের ডাক), অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম (ডেসটিনি, জনসংকেত)।
 
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন—তাজুল ইসলাম রেজা (ইত্তেফাক, বিডিনিউজ), খোরশেদ আলম (দৈনিক সংবাদ, ঘাঘট) ও ছোলায়মান সরকার (যুগান্তর)।
 
এছাড়া সাধারণ পরিষদের সদস্য হিসেবে রয়েছেন—আবদুল জব্বার আকন্দ (সাতমাথা), এস এম আসাদুজ্জামান (আমার দেশ), নয়ন কুমার সাহা (প্রভাতের আলো), সাইদুর রহমান (নিউজ ডটনেট),
আব্দুল কাফি সরকার (ক্যাম্পাস টাইমস) ও শামিম সর্দার (নয়া দিগন্ত)।
 
সভায় বিদায়ী কমিটির গত দুই বছরের কার্যক্রম ও প্রেসক্লাবের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। সভা শেষে বিদায়ী সভাপতি তাজুল ইসলাম রেজা এবং সাধারণ সম্পাদক খোরশেদ আলম আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় নবনির্বাচিত কমিটি প্রেসক্লাবের সব সদস্যসহ কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
 
এর আগে ২০২০ সালেও দুই বছর মেয়াদি কমিটিতে শাহজাহান সোহেল সভাপতি ও জিল্লুর রহমান পলাশ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 
 
উল্লেখ্য, গাইবান্ধা জেলার পেশাদার সাংবাদিকদের একমাত্র ঐক্যবদ্ধ সংগঠন সাদুল্লাপুর প্রেসক্লাব ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালে সাগর-রুনি হত্যাকাণ্ডের পর সাদুল্লাপুরে কর্মরত সাংবাদিকরা সব বিভেদ ভুলে ঐক্যের ভিত্তিতে সংগঠনটি পুনর্গঠন করেন।
/এএম/ 
সম্পর্কিত
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে অনলাইন এডিটরস ফোরামের শোক
সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, ১০ দিনের আল্টিমেটাম  
সাংবাদিক মোজাম্মেল বাবুর চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম