গাইবান্ধায় বিএনপির নির্বাচনি অফিসের সামনে থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪২ আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪২

গাইবান্ধা-৫ আসনের সাঘাটা উপজেলার বিএনপির নির্বাচনি অফিসের সামনে থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বারকোনা বাজার এলাকার পাকা সড়কের পাশে অবস্থিত একটি দোকানঘরে থাকা বিএনপির নির্বাচনি অফিসের সামনে পড়ে থাকা সন্দেহজনক বস্তুটি নজরে আসে। বিষয়টি দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে সাঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে সেনাবাহিনীর সদস্যরাও সেখানে যোগ দেন।

যৌথ বাহিনীর উপস্থিতিতে ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সাধারণ মানুষকে নিরাপত্তার স্বার্থে ওই এলাকা থেকে দূরে সরিয়ে রাখা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ওসি মাহবুব রহমান জানান, ককটেল সদৃশ বস্তুটি উদ্ধারের পর পুরো এলাকা ঘিরে রাখা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে বস্তুটি উদ্ধার করে। লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

স্থানীয়রা জানান, হঠাৎ সন্দেহজনক বস্তুটি দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশে খবর দিলে যৌথ বাহিনী এসে ককটেলের মতো দেখতে বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।

এদিকে, স্থানীয় বিএনপি নেতাদের দাবি, নির্বাচনি কার্যক্রম উপলক্ষে ওই অফিসে নিয়মিতভাবে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা অবস্থান করেন। পরিকল্পিতভাবে ভীতির পরিবেশ সৃষ্টির উদ্দেশে সেখানে ককটেল সদৃশ বস্তুটি ফেলে রাখা হয়। বিষয়টি দ্রুত নজরে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তারা অভিযোগ করেন, ধানের শীষের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী কোনও প্রার্থীর সমর্থকরাই পরিকল্পিতভাবে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করে থানার নিরাপদ স্থানে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।

/এফআর/
সম্পর্কিত
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম