কেন্দ্রে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন আনসার সদস্য, সঙ্গে সঙ্গে প্রত্যাহার

গাইবান্ধা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ভোটকেন্দ্রে দায়িত্বরত এক নারী আনসার সদস্যের বিরুদ্ধে লাইনে দাঁড়ানো ভোটারদের কাছে নির্দিষ্ট দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পরপরই তাকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-৩ আসনের পলাশবাড়ী এ.এ.এস.বি.পি মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই নারী সদস্যের নাম শরিফা বেগম। তিনি পলাশবাড়ী উপজেলা আনসার ভিডিপির সদস্য বলে জানা গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই নারী আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। তবে এ ঘটনায় ভোটগ্রহণে কোনও প্রভাব পড়েনি বলেও তিনি দাবি করেন।

কেন্দ্রে থাকা স্থানীয় বিএনপির নেতাদের অভিযোগ, ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ানো ভোটারদের উদ্দেশে ওই আনসার সদস্য প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিষয়টি নজরে এলে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ করেন। 
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত আনসার সদস্য দ্রুত কেন্দ্রের একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে আত্মগোপন করেন।

ভোট দিতে আসা কয়েকজন ভোটারও অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, তাদের কাছে নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করা হয়েছিল।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটার ছাড়া অন্যদের কেন্দ্র থেকে বের করে দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ভোটগ্রহণ অব্যাহত থাকে।

/এফআর/
সম্পর্কিত
‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির
নির্বাচনের ১০ মাসেও এমপি পায়নি একটি আসনের ৬ লাখ মানুষ
আবারও হারলেন জামায়াতের দেলাওয়ার, পেলেন আগের চেয়ে কয়েক হাজার কম ভোট
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক