জামায়াতের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে বিজয়ী মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৩

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ১৮৫ কেন্দ্রের সবগুলো ঘোষণা শেষে তিনি পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৩৬ ভোট।

ফল ঘোষণার পর বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ী এলাকার নিজ বাসভবনে তার বিজয়ে অভিনন্দন জানাতে আসা সমর্থক ভক্ত ও জন সাধারণকে উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মির্জা ফখরুল বলেন, ‘আমরা এগিয়ে আছি। ইনশাআল্লাহ আমরা বেশিরভাগ আসন পাবো এবং সরকারও গঠন করবো।’

তিনি বলেন, ‘অনেক আসনে আমরা এগিয়ে আছি। এখনও ফলাফল আসেনি। তবে সুযোগ পেলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করবো।’

এদিকে ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ডা. আব্দুস সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনে একই দলের প্রার্থী জাহিদুর রহমান।

/এএম/ 
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি