রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমা হার মানলেন দৌলতদিয়া ফেরিঘাটে  

দিনাজপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০২৬, ০৩:২৩ আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১৭:৩৫

২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসের তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হয়েছিলেন নাসিমা বেগম (৪০)। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সেই নাসিমা এবার হার মানলেন রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের মর্মান্তিক বাস দুর্ঘটনায়। জীবিকার তাগিদে ঢাকার পথে যাত্রাই তার জীবনে কাল হয়ে দাঁড়ালো। 

নিহত নাসিমা বেগম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্য আটরাই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী। 

স্বজনরা জানান, গত ১৯ ফেব্রুয়ারি চাকরির সন্ধানে সাভারে ভাগনি আজমিরা খাতুনের বাসায় যান নাসিমা। দীর্ঘ এক মাস চেষ্টার পরও চাকরি না হওয়ায় গত ২৫ মার্চ বিকালে ভাগনির শ্বশুরবাড়ি ফরিদপুর থেকে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। বাসে নাসিমার সঙ্গে ছিলেন তার ৮ মাসের অন্তঃসত্ত্বা ভাগনি আজমিরা খাতুন, ৪ বছরের শিশু সন্তান আব্দুর রহমান এবং আজমিরার স্বামী আব্দুল আজিজ। দৌলতদিয়া ফেরিঘাটে বাসটি দুর্ঘটনার কবলে পড়লে আব্দুল আজিজ ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেও নিখোঁজ হন বাকি তিনজন। দীর্ঘ ৬ ঘণ্টা পর রাত সাড়ে ১১টায় নাসিমা, তার ভাগনি ও নাতির মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ নিয়ে পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা দেন স্বজনরা। কিন্তু নিয়তির খেলা যেন তখনও শেষ হয়নি। রাত ৯টার দিকে কুষ্টিয়া পার হওয়ার সময় হঠাৎ চলন্ত অ্যাম্বুলেন্সের চাকা ফেটে (ব্লাস্ট) গিয়ে ফের দুর্ঘটনার মুখে পড়ে লাশবাহী গাড়িটি। পরে মেরামত শেষে শুক্রবার ভোরে মরদেহ বাড়িতে পৌঁছায়। দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

নিহতের চাচাতো ভাই জুলফিকার আলী ভুট্টু জানান, স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে চরম সংকটে ছিলেন নাসিমা। রানা প্লাজায় কাজ করার সময় ভবন ধসে পড়লে তিনি তিন দিন আটকে থাকার পর উদ্ধার পেয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর জীবিকার তাগিদে তাকে আবার ঢাকার পথেই ধরতে হয়েছিল।

এদিকে খবর পেয়ে নিহতের বাড়িতে যান পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন। তিনি ব্যক্তিগতভাবে এবং প্রশাসনের পক্ষ থেকে শোকাহত পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ ছাড়া প্রতিবেশী হওয়ায় দিনাজপুরের বাসিন্দা কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান ব্যক্তিগতভাবে পরিবারটিকে ২৫ হাজার টাকা সহায়তা দিয়েছেন।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের পরিবারের খোঁজখবর নিচ্ছে এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

 

/এসটি/ 
সম্পর্কিত
ঢামেকে কারাবন্দির মৃত্যু
মেলা দেখতে বের হয়েছিলেন তিনজন, বেঁচে ফিরলেন না কেউ
সাভারে বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেফতার ৪
সর্বশেষ খবর
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, জ্বালিয়ে দেওয়ার হুমকি
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, জ্বালিয়ে দেওয়ার হুমকি
বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে মারধর করলেন ছাত্রদল নেতা, বললেন ‘অভিনয় করছে’
বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে মারধর করলেন ছাত্রদল নেতা, বললেন ‘অভিনয় করছে’
বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
তরুণ গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নে জ্ঞান বিনিময় সেমিনার অনুষ্ঠিত
তরুণ গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নে জ্ঞান বিনিময় সেমিনার অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী