ঠাকুরগাঁওয়ে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৭, আ.লীগ ৫ পদে জয়ী

ঠাকুরগাঁও প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৬, ১০:৩৫আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৫

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে সভাপতিসহ সাত পদে ও আওয়ামীপন্থি স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা সাধারণ সম্পাদকসহ পাঁচ পদে জয়লাভ করেছেন।

বিএনপি প্যানেল থেকে সভাপতি পদে ইউসুফ আলী ও আওয়ামীপন্থি স্বতন্ত্র প্যানেলের শেখ ফরিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা আইনজীবী সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ভোট গণনা শুরু হয়। গভীর রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সারওয়ার হোসেন। এই নির্বাচনে ১২টি পদে তিনটি পৃথক প্যানেল থেকে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৬৩ জন ভোটারের মধ্যে ২৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিএনপিসমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে সভাপতি পদে ইউসুফ আলী ছাড়াও পাঠাগার সম্পাদক পদে আব্দুল মান্নান, অর্থ সম্পাদক কামাল হোসেন (সুলতান), সদস্য পদে রফিজুদ্দিন, নাজমা ইসলাম, আহসান হাবিব ও আনোয়ারুল হক নির্বাচিত হয়েছেন।

অপরদিকে আওয়ামীপন্থি স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক শেখ ফরিদ ছাড়াও নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি জিতেন চন্দ্র পল, সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রধান, কমন রুম ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার ইবনে মোস্তফা।

কোনও পদে নির্বাচিত না হলেও জামায়াতপন্থি ‘বাংলাদেশ ল’য়ারস কাউন্সিল প্যানেলের প্রার্থীরা উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছেন। অতীত নির্বাচনগুলোতে বিএনপি ও জামায়াত সবসময় একই প্যানেল থেকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছেন। তবে এবার এই দুই পক্ষ আলাদাভাবে নির্বাচনে অংশ নিয়েছে। সেটাই বিএনপি প্যানেলের আরও বেশি ভালো ফল না করা এবং আওয়ামীপন্থি প্যানেলের ধারণাতীত ভালো ফলাফলের কারণ বলে মনে করছেন আইনজীবীরা!  

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি