সাড়ে তিন বছর পর ভারত থেকে গম আমদানি

হিলি প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ১৯:৩৭আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১৯:৩৭

ভারত গম রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় তিন বছর ছয় মাস ১৩ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে গম আমদানি শুরু হয়েছে। এত বছর পর বন্দর দিয়ে গম আমদানি শুরু হওয়ায় বন্দরে কর্মরত শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে।

শনিবার (১১ এপ্রিল) বিকালে ভারত থেকে তিন ট্রাকে ১১৬ টন গম আমদানি করা হয়। মিফা ইন্টারন্যাশনাল গমগুলো আমদানি করেছে। যা ভারতের ইজান ট্রেডার্স রফতানি করেছে। এর আগে নিজেদের বাজারে গমের দাম বৃদ্ধির অজুহাতে ২০২২ সালের ১৩ মে রফতানি বন্ধ করেছিল ভারত সরকার।

হিলি স্থলবন্দরের আমদানিকারক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘গম রফতানির ওপর যে নিষেধাজ্ঞা ছিল গত ১৩ ফেব্রুয়ারি ভারত সরকার সেটি প্রত্যাহার করে নিয়েছিল। ফলে আমদানিতে আর কোনও বাধা ছিল না। কিন্তু সেসময়ে ভারতে পুরোনো গম ছিল যার তুলনায় দাম বেশি ছিল। কিন্তু বাংলাদেশে অন্য দেশ থেকে আমদানিকৃত গম কম দামে বিক্রি হতো। পড়তা না পড়ায় এতদিন আমদানি হয়নি। আজ তিন ট্রাক গম আমদানি হয়েছে। ভারতের এফসিআই জাতের গমটির মান ভালো। এটি দিয়ে ভালো ময়দা তৈরি হয়। চাহিদা থাকায় হয়তো আমদানি হয়েছে। এখন দেশীয় গম ৩৪ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারতে যে দাম, তাতে আমদানিকৃত গমের পড়তা একই রকম পড়বে। লাভ না থাকায় আমদানিকারকরা তেমন একটা আগ্রহ পাচ্ছেন না। যদি ভারতে নতুন গম উঠতে শুরু করে তখন আমদানি আরও বাড়বে।’    

স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘হিলি দিয়ে ভারত থেকে সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ২৯ তারিখে গম আমদানি হয়েছিল। এরপর ভারত সরকার গম রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় আমদানি বন্ধ ছিল। সম্প্রতি তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় আমদানি শুরু হয়েছে। এসব গম যেন দ্রুত খালাস হয়, সে ব্যবস্থা করবো আমরা।’
 
/এএম/ 
সম্পর্কিত
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
সর্বশেষ খবর
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত