রংপুরে হামে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে বেড সংকট

রংপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ২০:১২ আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ২০:১২

রংপুর অঞ্চলে হামে আক্রান্ত শিশু সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতিদিন রংপুর অঞ্চলের বিভিন্ন জেলা থেকে হামের উপসর্গ নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১০ শিশু।

এদিকে সোমবার (২০ এপ্রিল) থেকে রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে হামের টিকা দেওয়া কার্যক্রম শুরু হচ্ছে। রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুন্নবী ডন রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

প্রশাসক জানান, আগামীকাল থেকে এক মাসব্যাপী হামের টিকা দেওয়া শুরু হবে। ৬ মাস বয়সী শিশু থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই টিকা দেওয়া হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। নগরীর ৩৩টি ওয়ার্ডের ২৮০টি টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

অন্যদিকে হামে আক্রান্ত ২০ শিশু রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের স্বজনরা বলছেন, আক্রান্ত শিশুর শরীরে র‌্যাশ বের না হওয়া পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয় না। এতে নিউমোনিয়া , ডায়রিয়া আর শ্বাসকষ্টে আক্রান্ত শিশুরা হামে আক্রান্ত শিশুদের সঙ্গে অবস্থান করায় তারাও হামে আক্রান্ত হচ্ছে। অন্যদিকে আইসোলেশন ওয়ার্ডে বেড সংকটের কারণে এক বেডে ২/৩ জন করে শিশুকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্বজনদের।

সরেজমিনে রবিবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের আইসোলেশন ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, ১০ বেডের ওয়ার্ডে ২০ জন হামে আক্রান্ত শিশুদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লালমনিরহাট থেকে আসা তাসমিয়া নামে ৯ মাস বয়সী শিশুর মা আফরোজা বেগম বলেন, ৯ দিন ধরে শিশু ওয়ার্ডে মেয়েকে নিয়ে অবস্থান করছি। তার শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ হামের লক্ষণ দেখা গেলেও ডাক্তাররা বলছেন, শরীর থেকে র‌্যাশ বের না হলে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া যাবে না। অথচ দুই দিন আগে তার শরীরে র‌্যাশ বের হয়ে সারা শরীর ভরে গেছে। শেষ পর্যন্ত তারা ভর্তি নিলো। হামের চিকিৎসা প্রথম থেকে নিলে এত সমস্যা হতো না।

একই অভিযোগ রংপুর নগরীর সিও বাজার এলাকার মোসলেমা বেগমের। তিনি অভিযোগ করেন, তিন দিন ধরে হাসপাতালে ভর্তি আছি এক বছর বয়সী ছেলেকে নিয়ে। শিশু ওয়ার্ডে আগে থেকে হামে আক্রান্ত বা উপসর্গ থাকলে আলাদাভাবে চিকিৎসা করানো গেলে হয়তো হামে আক্রান্ত হতো না। হাম যেহেতু ছোঁয়াচে রোগ সে কারণে কর্তৃপক্ষের আগাম সতর্ক ব্যবস্থা নেওয়া দরকার।

এ বিষয়ে আইসোলেশন ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. ডিউক চৌধুরী বলেন, হামে আক্রান্ত হয়েছে শনাক্ত হওয়া এমন রোগী ৮৩ জন ভর্তি ছিল। এর মধ্যে ২০ জন এখনও চিকিৎসাধীন আছে।

/এফআর/
সম্পর্কিত
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১০৪২
হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
সর্বশেষ খবর
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ববি হাজ্জাজ
পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন ববি হাজ্জাজ
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন