ঝগড়ার পর বাবার বাড়িতে চলে গেছেন স্ত্রী, ফাঁকা বাসায় স্বামীর লাশ

গাইবান্ধা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ১৮:৩৩ আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৮:৩৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি ভাড়া বাসা থেকে নাজমুল ইসলাম (৪০) নামে এক হোটেল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা হাট এলাকার মিশন রোডের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নাজমুল ইসলামের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার চক মহাদেবপুর গ্রামে। তিনি আব্দুল জলিল মিয়ার ছেলে। পেশায় হোটেল কর্মচারী নাজমুল স্ত্রীকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার রাতে হোটেলের কাজ শেষে বাসায় ফেরেন নাজমুল। ওই সময় বাসায় তার স্ত্রী ছিলেন না। সোমবার সকালে শয়নকক্ষের জানালার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, নাজমুল ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকতো। দুদিন আগে ঝগড়ার একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। সেই কারণে নাজমুল আত্মহত্যা করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।’

/এএম/ 
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম