‘ফুয়েল কার্ড’ ছাড়া তেল না দেওয়ায় মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি 
২৩ এপ্রিল ২০২৬, ২১:১৪ আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ২১:১৪

নীলফামারীর সৈয়দপুরে ‘ফুয়েল কার্ড’ ছাড়া জ্বালানি তেল না দেওয়ায় রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের ইকু ফিলিং স্টেশনের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে যানজট তৈরি হয়ে ভোগান্তিতে পড়েন মানুষজন।

মোটরসাইকেল চালকরা জানান, ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ বন্ধ থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক চালক এখনও ফুয়েল কার্ড পাননি। কেউ কেউ আবেদন করে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। এতে তাদের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। 

তারা জানান, এটি কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, বরং তেল না পাওয়ার ক্ষোভ থেকেই তারা সড়কে নেমেছেন। দ্রুত তেল সরবরাহ না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন’ নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এতে ফুয়েল কার্ড দেখিয়ে পাম্প থেকে গ্রাহককে জ্বালানি তেল সংগ্রহ করতে হয়। জেলায় মোটরসাইকেলের মালিক-চালকদের জন্য এই নীতির বাস্তবায়ন করা হয়েছে। ফুয়েল কার্ড পেতে সংশ্লিষ্ট পয়েন্টগুলোতে মোটরসাইকেলের মালিক-চালকদের দীর্ঘ সারি দেখা যায়। তবে এখনও অনেকে কার্ড পাননি।

ইকু ফিলিং স্টেশনের মালিক সিদ্দিকুল আলম বলেন, ‘উপজেলা প্রশাসনের লিখিত নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মোটরসাইকেল চালকরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে সাময়িকভাবে কার্ড ছাড়াই তেল সরবরাহের নির্দেশ দেন। এরপর চালকরা অবরোধ তুলে নেন।’

/এএম/ 
সম্পর্কিত
গাজীপুরে শ্রমিকদের সরাতে পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট
বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩৭ কিশোর কারাগারে
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩৭ কিশোর কারাগারে
‘আমি কে তোরে চিনাইতেছি’ বলেই দূরবীন বাংলায় তাণ্ডব চালালো কারা?
‘আমি কে তোরে চিনাইতেছি’ বলেই দূরবীন বাংলায় তাণ্ডব চালালো কারা?
কোটি কোটি টাকা চাঁদা দিচ্ছে সবাই, ভয়ে কেউ মুখ খুলছে না: বিএনপি নেতা মঞ্জু
কোটি কোটি টাকা চাঁদা দিচ্ছে সবাই, ভয়ে কেউ মুখ খুলছে না: বিএনপি নেতা মঞ্জু
বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ ৬০ জন অসুস্থ, একজনের মৃত্যু 
বিয়ের খাবার খেয়ে বর-কনেসহ ৬০ জন অসুস্থ, একজনের মৃত্যু 
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা