মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

রংপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ২০:২৮ আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ২১:২৬

লোডশেডিংয়ের কবলে পড়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে মোমবাতির আলোয় পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। রবিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে দেখা যায় পরীক্ষার্থীদের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা চলছে। রবিবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল। কেন্দ্রের ১৭টি কক্ষে ৮৫৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সকাল থেকে পরীক্ষাকেন্দ্রটিতে বিদ্যুৎ ছিল না। মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয় তাদের। ফলে ভোগান্তিতে পড়ে তারা।

কেন্দ্রটির সচিব ও পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম বলেন, ‘পরীক্ষায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকার কথা বলা হয়েছিল। বিদ্যুৎ অফিসে বারবার জানানোর পরও সমাধান হয়নি। এর পরেই ঝড়বৃষ্টি শুরু হলে বড় মোমবাতি দিয়ে পরীক্ষা নেওয়া হয়।’

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, ‘ওই কেন্দ্র আমাদের বলদিপুকুর সাবস্টেশনের আওতাধীন রংপুর গ্রিডের লাইনের সঙ্গে যুক্ত। রংপুর গ্রিডের লাইনটি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি। আমরা শঠিবাড়ী গ্রিড থেকে বিকল্প লাইনে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করছি। তবে বিকাল পর্যন্ত তা দেওয়া সম্ভব হয়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, ‘কেন্দ্রসচিব আমাকে বিষয়টি জানাননি। এটি কেন্দ্রসচিবের ভুল ছিল। পরে যখন জানিয়েছে আমি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলেছি।’ 

বিদ্যুৎ না থাকলে আগেভাগে বিকল্প ব্যবস্থা করা যেতো কিনা জানতে চাইলে ইউএনও বলেন, ‘এখন আমরা বলে রাখছি, প্রতিটি কেন্দ্রে কিছু এলইডি লাইট আছে যেগুলো বিদ্যুৎ চলে যাওয়ার পরেও কিছুক্ষণ সার্ভিস দেয়। এ ছাড়া মোমবাতি, চার্জার লাইট যে ব্যবস্থা করতে পারি, সেই ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করছি।’

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশ, বিশ্বের কততম দেশ?
অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ২০ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে সাবেক এডিসি
রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুৎ আসতে পারে চলতি সপ্তাহেই
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক