রংপুরের তিন জেলায় চার দিন লোডশেডিংয়ের শঙ্কা

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ জুন ২০২৬, ১৯:১০ আপডেট : ১২ জুন ২০২৬, ১৯:১০

গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইন রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার (১২ জুন) থেকে আগামী সোমবার (১৫ জুন) পর্যন্ত রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত আংশিক লোডশেডিং হতে পারে। গ্রিড সংরক্ষণ বিভাগ, পাওয়ার গ্রিড, রংপুর কর্তৃপক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম এ তথ্যের সত্যতা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

রংপুর পাওয়ার গ্রিডের গ্রিড সংরক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জানানো হয়েছে, রংপুর গ্রিড উপকেন্দ্রের আওতাধীন ১৩২ কেভি রংপুর-কনফিডেন্স সঞ্চালন লাইনের সার্কিট-০১-এর ক্ষমতাবর্ধন কাজের অংশ হিসেবে আগামী ১২ থেকে ১৫ জুন পর্যন্ত রংপুর গ্রিড উপকেন্দ্রে রংপুর-কনফিডেন্স সার্কিট-০১ বে-এর কারেন্ট ট্রান্সফরমার (সিটি) এবং সার্কিট ব্রেকার (সিবি) প্রতিস্থাপন করা হবে। এই কাজ চলাকালীন রংপুর-কনফিডেন্স সার্কিট-০১ বন্ধ থাকবে বিধায় রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রায় ৪০ মেগাওয়াট লোডশেডিংয়ের প্রয়োজন হতে পারে। এর ফলে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিড উপকেন্দ্রের আওতাধীন নেসকো, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-০১, ০২ এবং কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেডি ফিডারসমূহে আংশিক লোডশেডিং হতে পারে।

লোডশেডিংয়ের বিষয়টি রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিডের আওতাধীন বিদ্যুৎ বিতরণ সংস্থা/দফতরসমূহকে বিদ্যুৎ গ্রাহকদের মাঝে ব্যাপকভাবে প্রচারণার মাধ্যমে অবগত করতে বলেছে গ্রিড সংরক্ষণ বিভাগ।

নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রিড রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চার দিন রংপর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে সন্ধ্যার পর আংশিক লোডশেডিং হতে পারে বলে জানিয়েছে গ্রিড কর্তৃপক্ষ। তবে এটি অসহনীয় পর্যায়ে যাওয়ার সম্ভাবনা কম। যেটুকু সম্ভাবনা আছে সে বিষয়ে গ্রাহকদের আগে থেকে অবগত করতেই প্রচারণা চালানো হচ্ছে। যাতে বিষয়টি সকলের জানা থাকে।’ 

 

/এএম/ 
সম্পর্কিত
২০ ইউনিটের বিদ্যুৎ বিল এসেছে ২৯ হাজার টাকা
পবিত্র মদিনায় মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে ড্রোন হামলা
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
সর্বশেষ খবর
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম