মসজিদে চেয়ার বসিয়ে দলীয় সভা করায় মানুষের ক্ষোভ, যা বললেন জামায়াত নেতা

রংপুর প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ১৪:৫৮আপডেট : ২৭ জুন ২০২৬, ১৪:৫৮

রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে দলের নেতাকর্মীদের নিয়ে সমাবেশ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে উপজেলা জামায়াতে ইসলামী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার (২৬ জুন) রাতে ভাইরাল হলে উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়। মসজিদের ভেতরে এ ঘটনায় সাধারণ মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার (২৩ জুন) মাগরিবের নামাজের পর পীরগঞ্জ উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল প্রবেশ করে দলীয় সভা শুরু করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। দলীয় সভা থেকে জামায়াত নেতা মনোহর বাদশাকে ইমাদপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল।

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের উপজেলা সেক্রেটারি শফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির আব্দুল বাছেত হারুন, উপজেলা সহকারী সেক্রেটারি গোলাম আজমসহ শতাধিক নেতাকর্মী।

এ সময় নেতারা জামায়াত নেতা মনোহর বাদশাকে হাত উঁচিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে ইমাদপুর ইউনিয়নকে ইসলামের ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করার ঘোষণা দেন।

এদিকে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে সভা করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা। আল নাহিয়ান অভি নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, মসজিদকে পার্টি অফিস বানিয়ে ফেলছে মোনাফেকগুলা।

আতিকুর রহমান লেবু নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, মসজিদ আল্লাহর ঘর, এখানে কিসের ভণ্ডামি? এরা ইসলামের নামে ভণ্ডামি শুরু করেছে। 
এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা নিয়ে চলছে তীব্র আলোচনা সমালোচনা।

চকপাড়া এলাকার বাসিন্দা নয়ন বলেন, জামায়াতে ইসলামী মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় প্রোগ্রাম করে মসজিদের আদব লঙ্ঘন করেছে। এটা নিন্দনীয় কাজ। আমরা এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মিঠাপুকুর উপজেলার হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর প্রোগ্রামে সাধারণত অন্য দলের সমালোচনা করা হয়ে থাকে। যা গিবতের পর্যায়ে পড়ে। মসজিদের ভিতরে তো গিবত করার সুযোগ নাই। এ ছাড়া চেয়ার-টেবিল নিয়ে বসে দলীয় প্রোগ্রাম করাকালে মসজিদের সৌন্দর্যহানি হয়ে থাকলে এটি আদবের লঙ্ঘন হয়েছে।

সার্বিক বিষয়ে মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল বলেন, আমরা মসজিদ ভিত্তিক প্রোগ্রামগুলো করি, তবে এভাবে প্রোগ্রাম করি না। মসজিদটা গ্রামের মধ্যে একদম বাড়ির সঙ্গে, সেসময় কোনও লোকজন ছিল না। এ জন্য ব্যবহার করেছি। ইসলামের দৃষ্টিতে মসজিদ হচ্ছে সংসদ। সামাজিক দৃষ্টিকোণ থেকে মানুষ এটাকে ভালোভাবে নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সমালোচনা করছেন বলে শুনেছি। সামনের দিকে আমরা বিষয়টা খেয়াল রাখবো।

/এফআর/
সম্পর্কিত
‘বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের পাঁচ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে’
মালয়েশিয়া ও চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির
সিটির ভোটেও জোট বাঁধছে জামায়াত-এনসিপি?
সর্বশেষ খবর
ইতালিতে হত্যাকাণ্ডের শিকার পরিবারটিকে পাঠানো উড়ো চিঠিতে কী আছে
ইতালিতে হত্যাকাণ্ডের শিকার পরিবারটিকে পাঠানো উড়ো চিঠিতে কী আছে
৩ বছর পর খুললো গাজার চোখের ক্লিনিক, তবু কাটছে না সংকট
৩ বছর পর খুললো গাজার চোখের ক্লিনিক, তবু কাটছে না সংকট
‘বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের পাঁচ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে’
‘বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের পাঁচ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে’
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন