মিছিলে ‘শিবির ধর’ স্লোগান দিয়েছে ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তি, বলছে এনসিপি

গাইবান্ধা প্রতিনিধি
০১ আগস্ট ২০২৬, ২২:৫২আপডেট : ০১ আগস্ট ২০২৬, ২২:৫২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার একটি বিক্ষোভ মিছিলে ‘ধর ধর শিবির ধর’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে ২৮ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শোনা যায়, ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ধর ধর শিবির ধর’, ‘এনসিপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, এমন বিভিন্ন স্লোগান। বিষয়টি নিয়ে এনসিপি সুন্দরগঞ্জ উপজেলা শাখা বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছে।

হবিগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে গত বুধবার সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল হয়। এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা ও পৌর শাখা মিছিলটির আয়োজন করে।

মিছিলটি পুরোনো উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এনসিপি সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা শাখার আহ্বায়ক আল শাহাদৎ জামান, সদস্যসচিব ও জুলাই যোদ্ধা আশানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান বকসী ও পৌর শাখার আহ্বায়ক আরিফুর রহমান।

এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মিছিলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দায়িত্বপ্রাপ্ত স্লোগানদাতা সাময়িকভাবে থেমে গেলে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হঠাৎ হ্যান্ড মাইক নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে লক্ষ্য করে একটি উসকানিমূলক স্লোগান দেন। বিষয়টি নজরে আসামাত্রই দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে হ্যান্ড মাইকটি কেড়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিবৃতিতে বলা হয়, উক্ত স্লোগান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ পৌর ও উপজেলা শাখার কোনও সাংগঠনিক সিদ্ধান্ত, নীতি বা অবস্থানকে প্রতিফলিত করে না। এই অনভিপ্রেত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমাপ্রার্থী।

এ বিষয়ে এনসিপির সুন্দরগঞ্জ পৌর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ‘মিছিলের মধ্যে শিবির ধর বলে যে স্লোগান দিয়েছে, সে এনসিপির কেউ নয়। তবু আমরা বিবৃতি দিয়ে বিষয়টির জন্য ক্ষমা চেয়েছি।’

/এএম/ 
সম্পর্কিত
জোটে টানাপোড়েনের গুঞ্জন, কী বলছে এনসিপি-জামায়াত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
দলীয় মব দিয়েই কি বিরোধী দল দমন?
সর্বশেষ খবর
জোটে টানাপোড়েনের গুঞ্জন, কী বলছে এনসিপি-জামায়াত
জোটে টানাপোড়েনের গুঞ্জন, কী বলছে এনসিপি-জামায়াত
১৭ লাখ টাকায় পুলিশে চাকরি দেওয়ার চুক্তি, ধরা পড়লেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক
১৭ লাখ টাকায় পুলিশে চাকরি দেওয়ার চুক্তি, ধরা পড়লেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক
রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ের দায়িত্ব দলীয় চেয়ারম্যানের ওপর ছেড়ে দিলো বিএনপি
রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ের দায়িত্ব দলীয় চেয়ারম্যানের ওপর ছেড়ে দিলো বিএনপি
নবনিযুক্ত ডিএজি-এএজিদের সকাল ৮টার মধ্যে যোগদানের নির্দেশ
নবনিযুক্ত ডিএজি-এএজিদের সকাল ৮টার মধ্যে যোগদানের নির্দেশ
সর্বাধিক পঠিত
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা