স্ক্যালোনির সংবাদ সম্মেলন ঘিরে কৌতূহল, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা?

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১৯:৫৮ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২০:০০

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে লিওনেল স্ক্যালোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার অবসান হতে পারে আজই। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাতে সংবাদ সম্মেলনে আসছেন বিশ্বকাপজয়ী এই কোচ। সেখানে জাতীয় দলের সঙ্গে তার চুক্তি নবায়নের ঘোষণা আসতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শনিবার ভোরে বুয়েনস এইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর মঙ্গলবার কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ। মূলত উরুগুয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও সেখানে কোচের চুক্তি নবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।

চলতি বছরের শেষেই জাতীয় দলের সঙ্গে স্ক্যালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে হারের পর তার দায়িত্বে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন এই কোচ। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী, নতুন চুক্তির মেয়াদ প্রাথমিকভাবে হবে আরও দুই বছর। পাশাপাশি আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে। ২০২৮ সালের কোপা আমেরিকার পর প্রায় স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হতে পারে এই শর্ত। তাতে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকার সুযোগ পাবেন স্ক্যালোনি। সেটি হবে জাতীয় দলের কোচ হিসেবে তার তৃতীয় বিশ্বকাপ। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০৩০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচগুলোর একটি আর্জেন্টিনায় আয়োজনের পরিকল্পনা রয়েছে।

স্ক্যালোনির সঙ্গে তার বর্তমান কোচিং স্টাফের সদস্যদেরও রেখে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই দলের অধীনেই ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ ও ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপেও দলটি রানার্সআপ হয়েছে। তবে কোচিং স্টাফের সদস্য ওয়াল্টার স্যামুয়েল এরই মধ্যে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আজকের সংবাদ সম্মেলনে স্ক্যালোনিকে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হতে পারে। চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা হয়ে যাওয়ায় সেখানেই আর্জেন্টিনার কোচ হিসেবে তার দায়িত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

/এফআইআর/
সম্পর্কিত
নিষেধাজ্ঞা কমলেও আর্জেন্টিনা দলে যোগ দিতে পারছেন না মলিনা
‘মেসি না থাকায় আর্জেন্টিনাকে হারানোর ভালো সুযোগ তৈরি হয়েছে’ 
আর্জেন্টিনাকে ছেড়ে জন্মভূমি হাইতির হয়ে খেলবেন কিকি রামোস
সর্বশেষ খবর
সবুজবাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার
সবুজবাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর তীব্র বাগ্‌বিতণ্ডা
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর তীব্র বাগ্‌বিতণ্ডা
নুসরাতের বাড়িতে আগুন: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার
নুসরাতের বাড়িতে আগুন: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার
ক্লাসঘর নয়, শহরের পথে হাঁটতে হাঁটতে ফরাসি শেখা!
ক্লাসঘর নয়, শহরের পথে হাঁটতে হাঁটতে ফরাসি শেখা!
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি