বাসা পাল্টানোয় গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিওকর্মীরা

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৬, ১০:০৬আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১০:০৬

ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে এক গ্রাহকের বাড়ি থেকে গরু তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) বিরুদ্ধে।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কিস্তি আদায়ে কোনও ঋণগ্রহীতার গবাদিপশু জব্দ করা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

কিস্তি নেওয়া ওই ব্যক্তির নাম সুমন চন্দ্র রায়। তিনি ঠাকুরগাঁও পৌরশহরের রোড এলাকার ওষুধ ব্যবসায়ী। ইএসডিওর শান্তিনগর শাখা থেকে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এক লাখ ৫০ হাজার টাকা ঋণ নেন। ঋণ গ্রহণের পর থেকে তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছিলেন। কোনও কিস্তি বকেয়াও ছিল না। গত ৩০ জুলাই হঠাৎ ইএসডিওর কয়েকজন মাঠকর্মী তার বাড়িতে গিয়ে একসঙ্গে সব টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করেন। তাৎক্ষণিকভাবে টাকা দিতে না পারায় গরুটি নিয়ে যান ইএসডিও কর্মীরা।

স্থানীয় মুদি দোকানি ছানোয়ার হোসেন বলেন, সুমনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সে পালিয়ে যাচ্ছে না। আমাদের চোখের সামনে টানাহেঁচড়া আর জোরজবরদস্তি করে গরুটা নিয়ে গেলো। তার কিস্তির টাকাও বকেয়া নেই। এটা উচিত হয়নি মাঠ কর্মীদের।

ভুক্তভোগী সুমন চন্দ্র রায় বলেন, আমি নিয়মিত কিস্তি দিয়েছি। কোনও বকেয়া ছিল না। নিয়ম অনুযায়ী আমি পরিশোধের আরও ৭ মাস সময় পাবো। তারা এখনই পরিশোধ করার জন্য চাপ দেয়। আমি গ্রামের বাড়ি থেকে শহরের ভাড়া বাসায় উঠেছি। তাদের কাছে আমার চেক রয়েছে। তারপরও আমার বাড়ি থেকে গরু নিয়ে গেছে। এতে আমি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।

ঘটনার ছয় দিন পরও গরুটি ইএসডিওর শান্তিনগর শাখার মাঠে রাখা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত মাঠকর্মী ও ম্যানেজারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

শান্তিনগর শাখার এক কর্মচারী বলেন, ওই গ্রাহক অন্য জায়গায় চলে যাচ্ছিলেন। এমন খবর পেয়ে আমরা গরুটি অফিসে এনে রেখেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

বেসরকারি সংস্থা ইএসডিওর এরিয়া ম্যানেজার মিতালি বলেন, এমন একটা ঘটনা ঘটেছে। ম্যানেজার আরও বিস্তারিত বলতে পারবেন। ওনাকে ফোনে পাওয়া গেলো না। তবে বিষয়টি দুই পক্ষের কাছে শুনলে পরিষ্কার হবে। সমাধানের জন্য চেষ্টা চলছে। যতটুকু জানা গেছে গ্রাহক অন্য জায়গায় চলে যাচ্ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে হত্যা
ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার, আদালতে দাঁড়ায়নি কেউ
সর্বশেষ খবর
খামেনির সঙ্গে যোগাযোগ কঠিন হলেও তার পক্ষেই পেজেশকিয়ান
খামেনির সঙ্গে যোগাযোগ কঠিন হলেও তার পক্ষেই পেজেশকিয়ান
এক মন্তব্যের জন্য সরকারি কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ, কী লিখেছেন?
এক মন্তব্যের জন্য সরকারি কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ, কী লিখেছেন?
খোলা হলো ‘জুলাই জাদুঘর’: সাধারণের প্রবেশ যেভাবে, টিকিটের দাম কত?
খোলা হলো ‘জুলাই জাদুঘর’: সাধারণের প্রবেশ যেভাবে, টিকিটের দাম কত?
ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা