যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে হত্যা

গাজীপুর প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৬, ১০:২৫ আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১০:২৫

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশে উঠে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় তার অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা অটোরিকশাটি ফেলে পাশের বনের দিকে পালিয়ে যায়।

বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার আক্তার স্পিনিং মিলের সামনে নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম সুমন মিয়া (২৪)। তিনি সপরিবার উপজেলার সাহেব বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে রাত সাড়ে ৮টার দিকে তিন জন যাত্রীবেশী ছিনতাইকারী ওই অটোরিকশা ভাড়া করেন। পরে কালামপুর এলাকার দিকে যাওয়ার পথে আক্তার স্পিনিং মিলের সামনে নির্জন স্থানে পৌঁছালে তারা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় সুমনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা অটোরিকশাটি ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সুমনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।

কালামপুর এলাকার ব্যবসায়ী মো. শাহ আলম জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় অটোরিকশাচালককে দেখতে পান। আশপাশে খোঁজাখুঁজি করে কাউকে পাওয়া যায়নি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, ছিনতাইকারীরা চালকের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি