বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ খুলে পড়লো সিলিং ফ্যান, গুরুতর আহত শিক্ষার্থী

নীলফামারী প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৬, ১৮:০৯আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৮:০৯

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে জুনায়েদ ইত্তেসাম নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ২টা ৪০ মিনিটের দিকে বিদ্যালয়ের নবম শ্রেণির কক্ষে পাঠদান চলাকালে এ ঘটনা ঘটে। আহত জুনায়েদ নবম শ্রেণির শিক্ষার্থী। তাদের বাড়ি উপজেলার বামুনিয়া গ্রামে। পড়াশোনার জন্য জুনায়েদ পরিবারের সঙ্গে চিলাহাটিতে ভাড়া বাসায় থাকে।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, নবম শ্রেণির কক্ষে ক্লাস নিচ্ছিলেন শিক্ষিক চন্দ্রা রানী। হঠাৎ বিকট শব্দে একটি সিলিং ফ্যান খুলে পড়লে ওই শিক্ষার্থী আহত হয়। পরে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।

বিদ্যালয়ের শিক্ষিকা চন্দ্রা রানী বলেন, ‘আমি যথারীতি ক্লাস নিচ্ছিলাম। হঠাৎ ফ্যান থেকে বিকট শব্দ হচ্ছিল। আমি সবাইকে সতর্ক করতেই ফ্যানটি খুলে পড়ে এবং একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।’

চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়

সরজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রত্যেকটি ফ্যান প্রায় অচল এবং জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এসব ফ্যান খুলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি বিদ্যালয়ের বৈদ্যুতিক বোর্ডগুলোও জরাজীর্ণ। 

ক্লাস চলাকালে ফ্যান খুলে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও পুরোনো বৈদ্যুতিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘বিদ্যালয়ে ১৪টি কক্ষ রয়েছে। ওই পুরোনো ফ্যানগুলো মেরামত করে চালানো হচ্ছে। সেগুলোতে এখন সমস্যা দেখা দিয়েছে, তা দ্রুত পরিবর্তন করে দেওয়া হবে। আমরা বৈদ্যুতিক বোর্ডগুলো ঠিক করি, কিন্তু ছাত্ররা আবার সেগুলো নষ্ট করে ফেলে।’

/এএম/ 
সম্পর্কিত
‘ভূতের’ আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, আসল কারণ জানালেন চিকিৎসকরা
এসএসসি ফলের পর শিক্ষার্থীদের মৃত্যু, জরুরি পদক্ষেপের আহ্বান
ভিসার মেয়াদ শেষ হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: কানাডা
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা
রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা
তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের
তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা’ কাশেম কারাগারে
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা’ কাশেম কারাগারে
বাড়ছে ডেঙ্গুর ভয়, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
বাড়ছে ডেঙ্গুর ভয়, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
সর্বাধিক পঠিত
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’