‘আগের রাতে নানা হুমকি-ধমকি দিয়ে মাঠে নামতে দেওয়া হয়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ অক্টোবর ২০২৬, ১৯:৩৩ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৯:৪৮

সুনামগঞ্জের দিরাইয়ে নারী ফুটবল দলের ম্যাচ বন্ধের প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করে পুনরায় ম্যাচ আয়োজনের দাবি তুলেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। রবিবার সংবাদ সম্মেলন ডেকে উগ্র ধর্মান্ধ ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বাধার মুখে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করার বিরুদ্ধে সোচ্চার হয়েছে ক্রীড়া সংস্থাটি। 

নারী খেলোয়াড়দের অধিকার রক্ষা এবং এই ধরনের অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের লক্ষ্যে আজ ১ বিকালে ধানমন্ডিস্থ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে সংস্থার সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা বলেন, ‘গত ৫ অক্টোবর দিরাইয়ে সিলেট জারা স্পোর্টিং ক্লাব এবং স্থানীয় স্বপ্নচূড়া ক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচটি আয়োজনের জন্য স্থানীয় প্রশাসনের লিখিত অনুমতি নেওয়া সত্ত্বেও একটি উগ্র মৌলবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী অপপ্রচার চালিয়ে তা পণ্ড করে দেয়। প্রান্তিক পরিবারের মেয়েরা শত প্রতিকূলতা ও রক্ষণশীলতার বেড়াজাল ভেঙে দেশের জন্য গৌরব বয়ে আনতে মাঠে নামে। নতুন বাংলাদেশে এই ধরনের প্রতিক্রিয়াশীল শক্তির মাধ্যমে নারীদের অগ্রযাত্রা রুদ্ধ করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।’

তিনি অবিলম্বে দিরাইয়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ম্যাচটি পুনঃঅনুষ্ঠানের জোরালো দাবি জানান। সংস্থার সাধারণ সম্পাদক শারমিন আক্তার রত্না বলেন, ‘যারা ধর্মের দোহাই দিয়ে নারীদের পিছিয়ে রাখতে চায়, তাদের দ্বারা দেশ ও সমাজ কখনোই উপকৃত হতে পারে না। নারীদের খেলাধুলা ও অগ্রযাত্রা স্তব্ধ করার প্রতিটি অপচেষ্টা প্রতিহত করা হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত স্বপ্নচূড়া ক্লাবের অধিনায়ক শাবানা হাওড় অঞ্চলের প্রান্তিক মেয়েদের ফুটবল খেলার লড়াইয়ের সংগ্রাম তুলে ধরে আক্ষেপ প্রকাশ করেন। আবেগাপ্লুত হয়ে জানান, সমাজের নানা প্রতিবন্ধকতা ও পরিবারের বাধা পেরিয়ে যেখানে তারা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন, সেখানে খেলার আগের রাতেও নানা হুমকি-ধমকি দিয়ে তাদের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা হয় এবং নিরাপত্তার শঙ্কায় শেষ পর্যন্ত দীর্ঘ প্রস্তুতি সত্ত্বেও মাঠে নামতে দেওয়া হয়নি।

ঘটনার বিবরণ দিয়ে স্বপ্নচূড়া ক্লাবের কোচ রাকিব জানান, উপজেলা প্রশাসন থেকে লিখিত অনুমতি থাকা সত্ত্বেও ৪ অক্টোবর রাতে প্রশাসন থেকে জানানো হয় পরিস্থিতি আয়ত্তের বাইরে এবং কোনও অঘটন ঘটলে তার দায় আয়োজকদের নিতে হবে। ফলে খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত করতে বাধ্য হন তারা।

সংবাদ সম্মেলন থেকে সুনামগঞ্জের দিরাইয়ের এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে স্থানীয় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপত্তা বিধানের মাধ্যমে দ্রুততম সময়ে ম্যাচটি আয়োজনের জোরালো দাবি জানায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা।

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
ফিলিপাইনের সঙ্গে ‘লড়াই’ করেও পারলো না বাংলাদেশের মেয়েরা
নারী ফুটবলারদের খোঁজে বাটলারের ব্যতিক্রমধর্মী মিশন
রুনার শেষ মুহূর্তের গোলে উজবেকিস্তানকে তাদের মাঠে হারালো বাংলাদেশ 
সর্বশেষ খবর
মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন ঢাবি অধ্যাপক সামিনা লুৎফা
মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন ঢাবি অধ্যাপক সামিনা লুৎফা
দুর্গাপূজা উপলক্ষে চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
দুর্গাপূজা উপলক্ষে চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
ইসাইয়াসের আঘাতে নিহত চার, বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ
ইসাইয়াসের আঘাতে নিহত চার, বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী