পঞ্চগড় সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত

পঞ্চগড় প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৬, ২২:২৭আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ২২:৩৮

পঞ্চগড় পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের ময়নাগুড়ি সীমান্তে বিএসএফ’র গুলিতে মো. দেলোয়ার হোসেন (৩০) নামে এক কৃষক আহত হয়েছেন। বুধবার দুপুরে বিএসএফ সদস্যরা ওই সীমান্তে গুলি চালায়।
গুলিবিদ্ধ মো. দেলোয়ার হোসেনের বাড়ি উপজেলার সাতমেরা ইউনিয়নের খেকিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়নাগুড়ি সীমান্তের খেকিপাড়া এলাকায় করতোয়া নদীর চরে ধান কাটছিলেন দেলোয়ারসহ কয়েকজন। এ সময় ভারতের ব্রম্মণবস্তি বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। অন্যরা পালিয়ে গেলেও দেলোয়ারের বাম উরুতে গুলি লাগে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক গুলিবিদ্ধ দেলোয়ারকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ দেলোয়ারকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি জানান, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। কী কারণে বিএসএফ গুলি করেছে তা নিশ্চিত না হয়ে বলা যাচ্ছে না।

আরও পড়ুন:  শামীম ওসামান সিল মারার কোনও নির্বাচন হবে না: শামীম ওসমান

বিজিবি’র মীরগড় কোম্পানি কমান্ডার সুবেদার মীর নজরুল ইসলাম জানান, গুলি করার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফের ১০৯ ব্রম্মণবস্তি কোম্পানিকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

/বিটি/টিএন/

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের