হবিগঞ্জে কৃষক মোকতাদির হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৬, ১২:২৯আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৭:১৬

হবিগঞ্জে কৃষক মোকতাদির হত্যা মামলায় ৫ জনের ফাঁসি
হবিগঞ্জের নবীগঞ্জে কৃষক মোকতাদির হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বোয়ালজুড় গ্রামের আনিছ মিয়া, একই গ্রামের ফরাশ মিয়া, জমশেদ মিয়া, বজলু মিয়া ও নুর ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, ২০০০ সালের ২০ ফেব্রুয়ারি নবীগঞ্জ উপজেলার দিগলবাগ ইউনিয়নের বোয়ালজুড় গ্রামের কৃষক মোকতাদির মিয়ার সঙ্গে একই গ্রামের আনিছ মিয়ার ধানের জমিতে গরু প্রবেশকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দণ্ডপ্রাপ্তরা উত্তেজিত হয়ে কৃষক মোকতাদির মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে  হত্যা করে। ঘটনার পর নিহত মোকতাদির মিয়ার বড় ভাই মোশাহিদ মিয়া বাদী হয়ে ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০০২ সালের ১১ জুলাই পুলিশ তদন্ত করে ৩৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১৯ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার ১৫ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সালেহ আহমেদ চৌধুরী জানান, মোকতাদির হত্যা মামলায় আদালত পাঁচজনের মৃত্যুদণ্ড ও ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে আনিছ মিয়া ও পরাশ মিয়াসহ আদালতে ১৫ জন উপস্থিত ছিলেন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত জমশেদ মিয়া, বজলু মিয়া ও নুরুল ইসলামসহ ১৮ জন পলাতক রয়েছেন। এছাড়া ইতিমধ্যে দুজন মারা যাওয়ায় তাদের বিরুদ্ধে কোনও ধরনের রায় হয়নি। 
এদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খালিকুজ্জামান চৌধুরী জানান, শীঘ্রই তারা উচ্চ আদালতে আপিল করবেন।

/এমডিপি/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান