অস্ত্রসহ ডাকাত গ্রেফতার, আহত ৩ পুলিশ

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৬, ১১:২৪আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১১:৩১

অস্ত্রসহ ডাকাত গ্রেফতার, আহত ৩ পুলিশ
হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় পাইপগান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাত লুলু মিয়া ওরফে সেলিম মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শহরতলীর হরিপুরের খোয়াই নদীর স্লুইচ গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতদলের হামলায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়।

আহত এসআই  আব্দুল্লাহ আল জাহিদ, রাকিবুল হাসান ও কনস্টেবল ইয়াসিরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ডাকাত লুলু মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়,গোপন সূত্রে ডাকাতির পরিকল্পনার খবর পেয়ে হরিপুরের স্লুইচ গেইট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালায় ডাকাতদল। এতে এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে ডাকাত লুলু মিয়াকে পাইপগান ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, গ্রেফতারকৃত ডাকাত লুলু মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ জেলার ৭টি থানায় প্রায় ডজন খানেক মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে।

আরও পড়ুন:
পাবনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম