হিযবুত তাহরীর সদস্য শাবি’র ছাত্র ১০ দিনের রিমান্ডে

সিলেট প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৬, ১৭:৪১আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৭:৪১

সিলেট সিলেটে গ্রেফতার হিযবুত তাহরীর সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র আব্দুল্লাহ জুবায়ের মুক্তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের মূখ্য বিচারক সাইফুজ্জান হিরো তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক অনুপ কুমার চৌধুরী গ্রেফতার হিযবুত তাহরীর সদস্য জুবায়েরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন।

তিনি আরও জানান, জুবায়ের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূগোল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি হিযবুত তাহরীর সক্রিয় কর্মী। সিলেটে দীর্ঘদিন থেকে  তিনি কার্যকম চালিয়ে আসছেন। তার বাড়ি নাটোরের কারাইগ্রাম থানার কালিকাপুর গ্রামে।

উল্লেখ্য, সোমবার রাতে নগরীর কাজলশাহ থেকে হিযবুত তাহরীর সদস্য আব্দুল্লাহ জুবায়ের মুক্তাকে ১৬টি লিফলেটসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় রাতেই সন্ত্রাস দমন আইনে মামলা করেন পুলিশ পরিদর্শক অর্জুন চৌধুরী।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের