কুলাউড়ায় পানপুঞ্জি নিয়ে বিরোধের জেরে যুবককে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৫

মৌলভীবাজার মৌলভীবাজারের কুলাউড়ায় পানপুঞ্জি নিয়ে বিরোধের জের ধরে রিমন মিয়া (৩২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার ভোররাতে উপজেলার কর্মধা ইউনিয়নের মেঘাটিলা পানপুঞ্জির বিপরীত পাশে দেওছড়া নামক স্থানে তাকে হত্যা করা হয়।
নিহত রিমন কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের এলাইছ মিয়ার ছেলে।
জানা যায়, বছরখানেক আগে রিমন কর্মধার মেঘাটিলা পুঞ্জির বিপরীত পাশে আমূলী পুঞ্জির দেওছড়া এলাকায় ৫ একর জায়গা লিজ নিয়ে পান চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো রবিবার দিবাগত রাতে নিজের চাষকৃত পান জুম পাহারার জন্য রিমন সেখানে যান। সোমবার সকালে সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারে মেঘাটিলা পুঞ্জির পাশে এক যুবকের লাশ পড়ে আছে। পরিবারের লোকজন সেখানে গিয়ে পড়ে থাকা রিমনের লাশ শনাক্ত করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিকালে লাশটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রিমনের চাচা রুশন মিয়া জানান, পান চাষের জমি লিজ নেওয়ার পর থেকে পার্শ্ববর্তী আমুলি পুঞ্জির খাসিয়াদের সঙ্গে রিমনের বিরোধ চলছিল।
আমূলি পুঞ্জিরমন্ত্রী বেশ কিছুদিন আগে রিমনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এর বিরোধের জের ধরেই রিমনকে হত্যা করা হয়েছে বলে দাবি তার।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক সানাউল্ল্যাহ বাংলা ট্রিবিউনকে জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে তদন্ত চলছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের