সিলেট জেলা প্রশাসকের অফিস সহকারীর বিরুদ্ধে দুদকের মামলা

সিলেট প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪৯

দুদক ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্তকৃত সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী আজিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুদকের উপ-সহকারী পরিচালক ওহায়েদ মঞ্জু সোহাগ সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানায় একজনকে আসামি করে মামলা নং-১২ দায়ের করেন।
এদিকে সোমবার (১৩ ফ্রেবুয়ারি) সকালে রাজধানীর একটি হাসপাতাল থেকে আজিজুর রহমানকে গ্রেফতার করে দুদক।
সিলেট মহানগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুহেল আহাম্মদ জানান, মামলায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী আজিজুর রহমানকে একমাত্র আসামি করা হয়।
মামলার বাদী দুদকের উপ-সহকারী পরিচালক ওহায়েদ মঞ্জু সোহাগ বাংলা ট্রিবিউনকে জানান, ঘুষসহ হাতেনাতে আটকের পর দুদকের কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আজিজুর রহমানের বিরুদ্ধে গত ৯ ফেব্রুয়ারি ঘটনার দিন এ মামলাটি করার কথা ছিল। বিভিন্ন কারণে তা করতে না পারায় আজ মঙ্গলবার সেটি করা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী