নারী কনস্টেবলকে ছুরিকাঘাত করে ছিনতাই: ৩ জনের ৫ বছরের কারাদণ্ড

সিলেট প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৭

কারাদণ্ড সিলেট মহানগরীর কোতোয়ালি থানার নারী কনস্টেবল শাপলা বেগমকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৮ ফ্রেবুয়ারি) বিকালে এ রায় ঘোষণা করা হয়।
এ মামলায় আদালত নগরের ছড়ারপাড় এলাকার বাসিন্দা শাহেদ আহমদকে খালাস দিয়েছেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের কলকলি গ্রামের মো. শিপন, কুমিল্লার চৌদ্দগ্রামেরর দেবকুটা গ্রামের ফারুক আহমদ, মৌলভীবাজারের কুলাউড়ার শ্রীপুর গ্রামের ইমন। দণ্ডপ্রাপ্ত তিনজনই সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন এলাকায় বসবাস করে আসছে।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৩ আগস্ট ভোরে কোতোয়ালি থানা পুলিশের নারী কনস্টেবল শাপলা বেগম বাড়ি থেকে রিকশায় করে থানায় ফিরছিলেন। রিকশাটি জালালাবাদ পার্কের সামনে আসামাত্রই সিএনজি অটোরিকশায় করে ছিনতাইকারীরা রিকশার গতিরোধ করে। পরে ছিনতাইকারী ইমন পুলিশ কনস্টেবল শাপলার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে তার ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে পুলিশ সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে সুরমা মার্কেটের মহানগর রেস্টুরেন্টের সামন থেকে ছিনতাইকারীদেরকে গ্রেফতার করে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হলে প্রথমে মামলাটি তদন্ত করেন কোতোয়ালি থানার এসআই শ্যামা প্রসাদ। পরবর্তীতে মামলাটি এসআই ফায়াজ উদ্দিন ফয়েজ তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করলে গত বছরের ১৯ আগস্ট অভিযোগপত্রটি আদালতে গ্রহণ করা হয়। আদালত সাক্ষ্য গ্রহণের পর এ রায় ঘোষণা করেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম