নার্গিস হত্যাচেষ্টা মামলার রায় ৮ মার্চ

সিলেট প্রতিনিধি
০৫ মার্চ ২০১৭, ১৪:৪৭ আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৪:৫৪

খাদিজা আক্তার নার্গিস

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলার রায় আগামী ৮ মার্চ ঘোষণা করা হবে। রবিবার (৫ মার্চ) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন। এর আগে গত বুধবার (১ মার্চ) রাষ্ট্রপক্ষের আবেদনের কারণে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরোর আদালত থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমরা আশবাদী মামলায় একমাত্র আসামি বদরুলের সর্বোচ্চ সাজার রায় ঘোষণা করা হবে। ৮ মার্চ সকাল সাড়ে ১১টায় বাংলায় এ রায় ঘোষণা করার কথা রয়েছে।’ 

আদালতের এপিপি মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আগামী ৮ মার্চ নার্গিস হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ১ মার্চ রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে নার্গিসের মামলাটি মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয়। এ মামলায় মোট ৩৭ জন সাক্ষীর মধ্যে আদালত ৩৪ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। সর্বশেষ ২৬ ফেব্রুয়ারি আদালতে মামলার একমাত্র আসামি বদরুল ইসলামের বিরুদ্ধে সাক্ষ্য দেন নার্গিস।

গত বছরের ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ থেকে পরীক্ষা শেষে বের হয়ে আসার সময় নার্গিসকে চাপাতি দিয়ে কোপায় ছাত্রলীগ নেতা বদরুল আলম। নার্গিসের ওপর হামলার পরদিন ৪ অক্টোবর বদরুলকে একমাত্র আসামি করে হত্যা চেষ্টার মামলা করেন তার চাচা আবদুল কুদ্দুস। ৫ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বদরুল। আদালত তাকে কারাগারে পাঠান। ৮ নভেম্বর নার্গিস হত্যা চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট নগরীর শাহপরান থানার এসআই হারুনুর রশীদ আদালতে চার্জশিট দাখিল করেন। ১৫ নভেম্বর আদালত চার্জশিট গ্রহণ করেন। ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। পরে ৫ ডিসেম্বর, ১১ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বর আদালতে সাক্ষ্য দেন ৩৪ জন।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
সংঘর্ষ থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, দুদিন পর বিএনপি কর্মীর লাশ উদ্ধার
সংঘর্ষ থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, দুদিন পর বিএনপি কর্মীর লাশ উদ্ধার
গোপালগঞ্জ কি বৈষম্য এবং ‘সামষ্টিক শাস্তির’ শিকার?
গোপালগঞ্জ কি বৈষম্য এবং ‘সামষ্টিক শাস্তির’ শিকার?
মেসিদের বিদায়
মেসিদের বিদায়
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস