বিএনপির আন্দোলনে কখনও জোয়ার আসবে না: ওবায়দুল কাদের

হবিগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০১৭, ২০:১৪আপডেট : ২১ মার্চ ২০১৭, ২০:১৬

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলন মরাগাঙ্গের পানির মতোন, কখনও জোয়ার আসবে না। আজ নয় কাল, কাল নয় পরশু আন্দোলন করে বলে বিএনপি ৮ বছর অতিক্রম করেছে। তাদের আন্দোলনে জনগণের কোনও সারা নেই।’
মঙ্গলবার (২১ মার্চ) বিকালে জেলা আওয়ামী লীগ আয়োজিত হবিগঞ্জের অলিপুরে পথসভায় মন্ত্রী এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দলের ভেতরে কোনও ধরনের বিভেদ সৃষ্টি করা যাবে না। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের মন জয় করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের জমি অধিগ্রহণ করা হয়েছে। চলতি বছরের যেকোনও সময় চার লাইনের কাজ শুরু হয়ে যাবে।’
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপি, সহ-সভাপতি আলমগীর চৌধুরী, আওয়ামী লীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, চুনারুঘাট আওয়ামী লীগের সভাপতি আকবর হোসনে জিত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদসহ আরও অনেকে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান