সোয়াতকে চায় সিলেটের জঙ্গিরা

তুহিনুল হক তুহিন, সিলেট
২৪ মার্চ ২০১৭, ১৪:২৬আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৪:৫৪

সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকার ‘আতিয়া মহল’ থেকে পুলিশের উদ্দেশে কথা বলেছে জঙ্গিরা। তারা বলে, ‘তাড়াতাড়ি সোয়াত নিয়ে আসো, তোমরা পুলিশেরা আমাদের কিছুই করতে পারবে না।’ শুক্রবার দুপুর ২টার দিকে পুলিশের উদ্দেশে জঙ্গিরা এসব বলে।

পাঁচতলা বাড়ির নিচতলার পেছনের জানালা দিয়ে জঙ্গিরা বলে, ‘আমাদের হাতে সময় কম। তোমরা (পুলিশ) শয়তানের রাস্তায় আছো, আমরা আল্লাহর রাস্তায় আছি।’ তবে ওই জঙ্গি আস্তানার ভেতরে কয়জন আছে তা জানা যায়নি। সিলেটে জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি (ছবি: ফোকাস বাংলা)

সিলেট অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, ‘সোয়াতের সদস্যরা বাই রোডে আসায় সময় লাগছে। আশা করছি ঘণ্টাখানেকের মধ্যেই তারা পৌঁছে যাবে। তারা এলে তাদের সঙ্গে আলাপ করে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হবে।’ সিলেটে জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি (ছবি: ফোকাস বাংলা)

তিনি জানান, ‘ভেতরে থাকা জঙ্গিদের বারবার আত্মসমর্পণের আহ্বান জানানোর পরও তারা তাতে সাড়া দিচ্ছে না। পুলিশ সদস্যরা হ্যান্ড মাইক দিয়ে জঙ্গিদের আত্মসমর্পণ করার কথা বলছে।’ সিলেটে জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি (ছবি: ফোকাস বাংলা)

সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ নামে পাঁচতলা একটি বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ। সকাল ৮টার দিকে ওই বাড়ি থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই বাসার আসপাশের সব বাড়ি খালি করা হয়েছে। তবে নিচ তলায় ‘জঙ্গিরা’ অবস্থান করায় বাসাটি খালি করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ।

/এমও/এফএস/ 

আরও পড়ুন- 

সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও 

‘আল্লাহু আকবর’ ধ্বনি দেয় জঙ্গিরা

'আতিয়া মহল’ থেকে গ্রেনেড ছোড়া হয়েছে

ঢাকা থেকে সিলেট যাচ্ছে সোয়াত

জানুয়ারিতে ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে বাসা ভাড়া নেয় জঙ্গিরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম